রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ   বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে খন্দকার মারুফের অভিনন্দন অগ্রিম বুকিংয়ে ‘টক্সিক’-এর বড় চমক, ২ দিনেই ছাড়াল ২৭ কোটি রুপি ভাঙ্গার মতো নির্মাতার সঙ্গে কখনোই কাজ করতেন না দীপিকা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

‘আমরা কাউকে বিশ্বাস করি না, প্রধানমন্ত্রীর মুখের কথা শুনতে চাই’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৬০৩ Time View

ডেস্কনিউজঃ আমরা ডিসি, এসপি, ইউএনও কাউকে বিশ্বাস করি না; শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করি। তিনি যদি নিজের মুখে বলেন, তা হলে আমরা কাজে ফিরে যাব। তা না হলে ৩০০ টাকা মজুরি ছাড়া বাগানের কাজে যাব না। এসব কথা জানিয়ে কাজে যোগদান না করে ১৫তম দিনের অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে হবিগঞ্জের চুনারুঘাটের লস্করপুর ভ্যালির ২৪টি চা বাগানের শ্রমিকরা।

মঙ্গলবার সকালেও বিক্ষুব্ধ শ্রমিকরা চুনারুঘাটের চান্দপুর বাগানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন শুরু করেছে। এ সময় তারা ৩০০ টাকা দৈনিক মজুরি ছাড়া কাজে ফিরবেন না বলে জানান। একই সঙ্গে ১২০ টাকা মজুরিতে কাজে যোগ দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করায় চা শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধেও বিক্ষোভ করেন। তাদের বিরুদ্ধে দেওয়া হয় স্লোগান।

এদিকে শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় সোমবার দুপুরে হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত জাহান ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিকসহ কর্মকর্তারা চান্দপুর বাগানে যান। সেখানে তিনি শ্রমিকদের কাজে ফেরার জন্য অনুরোধ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী আপনাদের কাজে যোগদানের আহ্বান জানিয়েছন, তিনি ভারত যাচ্ছেন, সেখান থেকে ফিরেই আপনাদের সঙ্গে কথা বলবেন এবং আপনাদের মজুরিসহ সব সমস্যা সমাধান করবেন। জেলা প্রশাসনের এমন অনুরোধেও সাড়া দেয়নি ভ্যালীলি ২৫ হাজার চা শ্রমিক।

শ্রমিকরা জানান, রাতের আঁধারে শ্রমিক ইউনিয়নের নেতারা ১২০ টাকা মজুরিতে যে স্বাক্ষর করেছেন, সেটি তারা মানেন না বলেও জানান।

চান্দপুর চা বাগানের শ্রমিক বীরেন তন্তুবায় বলেন, আমরা আজকে ১৫ দিন ধরে কর্মবিরতি করছি ৩০০ টাকা মজুরির জন্য। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন ১৪৫ টাকায় কাজে যাওয়ার প্রশ্নই ওঠে না।

চান্দপুর চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন সাঁওতাল বলেন, আমাদের শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি কাজে যাওয়ার জন্য নির্দেশনা দেয়নি। তারা যদি প্যাডের মাধ্যমে চিঠি দিয়ে কাজে যাওয়ার নির্দেশনা দেয়, তা হলে আমরা কাজে যাব, তবে অবশ্যই ৩০০ টাকা মজুরি নিয়ে। এর কমে হলে আমরা কাজে যাব না।

বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের সভাপতি খায়রুন আক্তার বলেন, আমরা ডিসি, এসপি ও ইউএনও কাউকে বিশ্বাস করি না। শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করি। তিনি যদি নিজের মুখে বলেন, তা হলে আমরা কাজে ফিরে যাব। তা না হলে ৩০০ টাকা মজুরি ছাড়া বাগানের কাজে যাব না।

তিনি বলেন, আমাদের শ্রমিক ইউনিয়নের নেতারা রাতের আঁধারে গিয়ে হাত মিলিয়েছে। তাতেও লাভ হবে না। ৩০০ টাকা মজুরি ছাড়া কোনো শ্রমিক কাজে ফিরবে না।

তিনি আরও বলেন, নেতারা রাতে চোরের মতো স্বাক্ষর করে এসেছে। আমরা এসব নেতাকে ধিক্কার জানাই। তাদের পেলে আমরা গণপিটুনি দেব।

এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, ১৪৫ টাকা দৈনিক মজুরি নির্ধারিত হওয়ার পর শ্রমিকরা কাজে যোগ দেবেন বলে জানিয়েছিলেন। তবে সোমবার তারা কাজে যোগ দেননি। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যাচ্ছে না।

তবে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, এ ভ্যালিতে প্রায় ২৫ হাজার শ্রমিক রয়েছে। তারা কেন কাজে যোগ দেননি আমি বলতে পারব না, আমি অসুস্থ।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে গত ৯ আগস্ট থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন চা শ্রমিকরা। মজুরি বাড়ানোর জন্য বাগান মালিক, মজুরি বোর্ড, চা-শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক হয়। এতে দৈনিক মজুরি ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা করার সিদ্ধান্ত হয়। কিন্তু সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছেন।

কিউএনবি/বিপুল/২৩.০৮.২০২২/ দুপুর ১.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit