বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ঘাতক ট্রাক কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৯২ Time View

ডেস্ক নিউজ : ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন বাবা-ছেলে। ঘটনাস্থলে মারা যান বাবা, আর হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে গুরুতর আহত ছেলের মৃত্যু হয়।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে নকলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নকলা উপজেলার কলাপাড়া গ্রামের কৃষক হানিফ (৪২) এবং পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলে পিয়াস (১১)।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রতিদিন সাইকেলে করে নকলা পৌর শহরের রইস উদ্দিন একাডেমিতে যাওয়া-আসা করতেন। এদিন স্কুলের কাছে পৌঁছালে একটি ট্রাকের নিচে চাপা পড়ে বাবা হানিফ ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে গুরুতর আহত মেধাবী স্কুলছাত্র পিয়াসকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, এরই মধ্যে ঘাতক ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ২৪-৭১৩০) আটক করা হয়েছে। তবে চালক কৌশলে পালিয়ে গেছেন। মামলার প্রস্তুতি চলছে।

কিউএনবি/অনিমা/২৩.০৮.২০২২/দুপুর ১.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit