শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ব্রিটিশ সেনারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে কর্মকর্তারা বলছেন যে, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ব্রিটিশ সেনাদের অবশ্যই প্রস্তুত হতে হবে এবং এসব সেনাদের পরিবারকে প্রস্তুতি নিতে হবে যে, তাদের প্রিয়জনেরা দীর্ঘদিনের জন্য যুদ্ধক্ষেত্রে মোতায়েন হবে।

ব্রিটেনের নতুন জেনারেল স্টাফের প্রধান পল কার্নি সম্প্রতি বলেছেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করার মতো সক্ষমতা ব্রিটিশ সেনাদের অবশ্যই অর্জন করতে হবে। এরপর রাশিয়ার বিরুদ্ধে ব্রিটিশ সেনাদের মোতায়েনের সম্ভাবনা সম্পর্কে আলোচনা এলো।

ব্রিটিশ সামরিক বাহিনী প্রকাশিত ম্যাগাজিন সোলজারের সর্বশেষ সংখ্যায় এক নিবন্ধে জেনারেল কার্নি বলেন, “রাশিয়া থেকে আশা হুমকি মোকাবেলার জন্য দেশের সেনাবাহিনী যথাযথ অস্ত্র নিয়ে নিজেদেরকে প্রস্তুত করছে। ইউরোপে ভবিষ্যতে যুদ্ধের আশঙ্কা রয়েছে তাতে ব্রিটেনের অংশের ভূমিকা পালন করার জন্য সেনাবাহিনী প্রস্তুত হবে।”

তিনি আরো বলেন, “সম্ভাব্য অভিযানের জন্য সেনাদের সবাইকে পরীক্ষা-নিরীক্ষা করে নিতে হবে যে, তারা যুদ্ধের জন্য উপযুক্ত। একই সঙ্গে এটিও গুরুত্বপূর্ণ যে, আমাদের নিকটাত্মীয় ও পরিবারকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে যে, তাদের প্রিয়জনেরা দীর্ঘ সময়ের জন্য যুদ্ধের ময়দানে মোতায়েন হবে এবং তাদের অবর্তমানে পরিবারের লোকজনকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে।”

তিনি সেনা সদস্যদেরকে তাদের পরিবার পরিজনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে মোতায়েনের জন্য আলোচনা করার পরামর্শ দিয়ে বলেন, “পরিস্থিতি এমনও হতে পারে যে, দীর্ঘ সময় ধরে সেনাদের সঙ্গে তাদের পরিবারের যোগাযোগ নাও থাকতে পারে।”
সূত্র: পার্সটুডে

কিউএনবি/অনিমা/২৩.০৮.২০২২/সকাল ৮.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit