মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ স্ত্রী বাবার বাড়ি, প্রেমিকাকে ডেকে এনে হত্যা করে থানায় গেলেন যুবক যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

ইউক্রেন কবে ন্যাটোতে যোগ দিতে পারবে পুতিনকে জানিয়েছিলেন শলজৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১২৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মান চ্যান্সেলর ওলাফ শলজৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন, ইউক্রেনকে ৩০ বছরের জন্য ন্যাটোতে যোগদান থেকে বিরত রাখা হবে। মার্কিন নেতৃত্বাধীন জোটের ভালো উদ্দেশ্য সম্পর্কে রাশিয়াকে আশ্বস্ত করতেই তিনি এই এ কথা বলেন বলে রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে জানিয়েছে। 

রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার আগে পুতিনের সঙ্গে তার আলোচনার কিছু বিবরণ প্রকাশ করেছেন শলজৎ।  শলজৎ বলেছেন, তিনি এখন বিশ্বাস করেন যে রাশিয়া সবসময় ‘তার প্রতিবেশী দেশকে কব্জা’ করতে চেয়েছিল।

শলজৎ পুতিনকে বলেছিলেন, ন্যাটো কখনোই রাশিয়ার জন্য হুমকি ছিল না। তবে পুতিনের সঙ্গে তিনি কোন কথোপকথনের কথা বলছেন তা উল্লেখ করেননি শলজৎ। তবে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করেছিলেন জার্মান চ্যান্সেলর। 

চলতি সপ্তাহে নিজ কার্যালয়ে শলজৎ সংবাদিকদের কাছে সামরিক জোট ন্যাটো রাশিয়ার নিরাপত্তা স্বার্থকে উপেক্ষা করেছে এমন অভিযোগ অস্বীকার করেছেন।  এ সময়ই তিনি সাংবাদিকদের বলেন, ইউক্রেনের ন্যাটোতে যোগদানের ব্যাপারে তিনি পুতিনকে আশ্বস্ত করে বলেছিলেন, আগামী ৩০ বছরে এটা ঘটবে না। 

শলজৎ আরও বলেন, তিনি রাশিয়ার সঙ্গে আলোচনা বাদ দেবেন না। তবে মস্কোর উদ্দেশ্যগুলো মূল্যায়ন করার সময় বেশ কঠোর ছিলেন তিনি।  বিশেষ করে পুতিনকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ কারণে সংঘাত শুরু করার জন্য অভিযুক্ত করেছেন শলজৎ।

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit