বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ভারতে বন্দি জেলেদের মুক্তির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৫৯ Time View

ডেস্ক নিউজ : গভীর সমুদ্রে মাছ ধরার সময় সম্প্রতি ঝড়ের কবলে পড়ে ভারতে চলে যাওয়া ৪৪ জনসহ দেশটির বিভিন্ন কারাগারে বন্দি বাংলাদেশি জেলেদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে তাদের পরিবার। সোমবার সকালে বরগুনার পাথরঘাটা বিএফডিসি ঘাটে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কয়েক হাজার জেলে, মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, ঘাট শ্রমিক ইউনিয়ন, বিএফডিসি মৎস্য আড়তদার মালিক সমিতি ও বিএফডিসি মৎস্য পাইকার সমিতি অংশ নেয়।  

ভারতে বন্দি জেলেদের মুক্তির দাবি জানিয়ে ভুক্তভোগী পরিবারগুলো পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মাসুম মিয়া, পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, বিএফডিসি মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর জোমাদ্দার, সাধারণ সম্পাদক এনামুল হোসাইন, বিএফডিসি ঘাট শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. ফারুক আকন, জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মন্নান আকন, সাধারণ সম্পাদক দুলাল হোসেন।

মানববন্ধনে বক্তারা বলেন,  প্রতিবছর ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বহু ট্রলার ডুবে যায় এবং জেলেদের প্রাণহানি ঘটে। দেশের পুষ্টির চাহিদা এবং রাজস্বের স্বার্থে জেলে তথা মৎস্যজীবীদের নিয়ে কেউ ভাবছেন না। জীবনের  ঝুঁকি নিয়ে গভীর সাগরে মাছ শিকার করতে যান উপকূলের জেলেরা। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কখনো মৃত্যু হয়। আবার কখনো ঢেউয়ের তোড়ে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশি জেলেরা ভারতে প্রবেশ করলেও তাদের ওপর অমানসিক নির্যাতন করা হয়। মামলা দিয়ে জেলহাজতে রাখা হয়। বছরের পর বছর বাংলাদেশি জেলেরা ভারতের কারাগারে বন্দি রয়েছেন। অথচ ভারতের জেলেরা প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও ইচ্ছা করে বাংলাদেশি জলসীমায় অনুপ্রবেশ করলেও তাদের সসম্মানে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের জেলেদের বেলায় যত আইন।

তারা আরও বলেন, ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে গিয়ে অসংখ্য জেলে ভাসতে ভাসতে ভারতে চলে গিয়ে এখন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। আবার কয়েকশ জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তাদের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তারা মারা গেছে না জীবিত আছে তা কেউ বলতে পারছেন না।

দ্রুত ভারত থেকে জেলেদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। এছাড়াও ভারতে থাকা জেলেদের ফিরিয়ে আনতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সে দেশে রয়েছেন। সেখানে জেলেদের তাকে ঠিকমতো দেখা করতে দেওয়া হচ্ছে না। এ নিয়েও মানববন্ধনে জেলেরা ক্ষোভ প্রকাশ করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit