মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন নেইমারের প্রতি শ্রদ্ধার ঘাটতি আনচেলত্তির, রেগে আগুন মরিনিও ট্রু প্রমিজ ৪: ৮৮তম ধাপে ইসরায়েলি জাহাজ-মার্কিন মেরিন সেনাদের ওপর হামলা হরমুজ প্রণালি: ইরান না লন্ডন? আধুনিক ভূ-রাজনীতির অদৃশ্য যুদ্ধ এবং বাংলাদেশের ভবিষ্যৎ বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এপ্রিলেও সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি বিভাগ ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, তেল আবিবে একাধিক গাড়িতে আগুন

আটক সেনাদের বিচার নিয়ে যে হুশিয়ারি দিলেন জেলেনস্কি

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি হুশিয়ারি দিয়ে বলেছেন, যদি মারিউপোলের আজভস্টাল থেকে আটক সেনাদের কথিত বিচার শুরু করা হয় তাহলে ‘সব সীমা অতিক্রম’ হবে এবং রাশিয়ার সঙ্গে ‘পরবর্তীতে’ আলোচনার পথ বন্ধ হয়ে যাবে। জেলেনস্কি জানিয়েছেন, মিডিয়ার মাধ্যমে তারা জেনেছেন, ২৪ আগস্ট ইউক্রেনের স্বাধীনতা দিবসের দিন মারিউপোলে আত্মসমর্পণকারী সেনাদের বিচার শুরু করা হবে। 

রোববার রাতে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, যদি ঘৃণ্য বিচার শুরু হয়, যদি সব চুক্তি ভঙ্গ করে আমাদের সেনাদের বিচারের মুখোমুখি করা হয়, সকল আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করা হবে। তিনি আরও বলেন, এটি সীমা অতিক্রম হবে পরবর্তীতে আলোচনা সম্ভব হবে না। জেলেনস্কি আরও হুশিয়ারি দিয়েছেন, ইউক্রেনের স্বাধীনতা দিবসের আগে রুশ সেনারা ঘৃন্য হামলা চালানোর চেস্টা করবে। 

২৪ আগস্ট নিজেদের ৩১তম স্বাধীনতা দিবস পালন করবে ইউক্রেন। ১৯৯১ সালের এদিন সোভিয়েত ইউনিয়ন ভেঙে আলাদা স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ইউক্রেন। 
 
সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit