আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) এক আত্মঘাতী হামলাকারীকে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) কর্মকর্তা আটক করেছে বলে সোমবার দাবি করেছে মস্কো। আটক আইএস সদস্য ভারতের একজন শীর্ষস্থানীয় নেতাকে হত্যার পরিকল্পনা করছিলেন।
ওই ব্যক্তি আইএসের শীর্ষ নেতার কাছে গিয়ে জঙ্গি সংগঠনটির প্রতি সব সময় অনুগত থাকার শপথ নিয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আটক ব্যক্তিকে তুরস্ক থেকে আত্মঘাতী বোমা হামলাকারী হিসেবে আইএস নিয়োগ দিয়েছিল।
কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮