বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষ্যে যুবকদের নিয়ে দধি-কাদো খেলার উৎসব অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৪৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : প্রতিবছরের মতো এবারেও মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব উপলক্ষ্যে শত শত ভক্তবৃন্দের উপস্থিতিতে অনষ্ঠিত হল এলাকার ঐতিহ্যবাহী দধি-কাদো খেলা উৎসব। দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের কাউগাঁ রাজাপুকুর এলাকার হরিমনি দ্যাস্যার দেবোত্তর এস্টেট কমিটির আয়োজনে প্রতিবছরের মতো এবারেও দুই দিন ব্যাপী শ্রী কৃষ্ণের জন্মাষ্ঠমী উপলক্ষ্যে পূজা-অর্চনা, যুবকদের নিয়ে দধি-কাদো খেলার উৎসব অনুষ্ঠিত হয় এবং এলাকাবাসী ও বিভিন্ন স্থান হতে আগত ভক্তবৃন্দদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

দধি-কাদো খেলা উৎসবের উদ্বোধন করেন হরিমনি দ্যাস্যার দেবোত্তর এস্টেট কমিটির সভাপতি ও সেবাইত নবকুমার সাহা। স্বাগত বক্তব্য রাখেন এস্টেটের সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি টিটন মহন্ত, কোষাধ্যক্ষ সঞ্জিৎ কুমার রায়, উপদেষ্টা শ্রী রণজিৎ কুমার রায়, মদন চন্দ্র দাস ও জেলা লিগ্যাল এইড অফিসার দিনাজপুর কর্তৃক ৭ সদস্য বিশিষ্ট এস্টেট দেখাশুনার জন্য কমিটির স্থানীয় সদস্য জ্যেতিস চন্দ্র রায়।

বক্তারা বলেন, দধি-কাদো খেলার বিষয় হলো একটি পিচ্ছল লম্বা বাঁশের আগালে অনেকগুলো নারিকেল, কলা ও দক্ষিণা স্বরূপ কিছু টাকা বেধে দেওয়া হয়। যুবকেরা উক্ত পিচ্ছল বাঁশে উঠে নারিকেল ও প্রসাদ নিয়ে নামে এবং সকল যুবকেরা সেগুলো ভাগাভাগি করে খায়। এটা জন্মাষ্ঠমীর একটি ঐতিহ্যবাহী খেলার উৎসব। এখানে প্রতিবছর প্রায় সব ঠাকুরের পূজা উৎসব হয়ে থাকে হরিমনি দ্যাস্যার দেবোত্তর এস্টেটের মাধ্যমে।

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit