শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

ফুলবাড়ী পৌরসভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৪৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের শুভ উদ্বোধন।ফুলবাড়ী পৌর শহরের চকচকা গ্রামে এই কার্যক্রমের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.ওয়াজেদ আলী সহ তথ্য সংগ্রহকারী ও সংবাদকর্মী।

গতকাল রবিবার ২১আগষ্ট শুরু হওয়া এই কার্যক্রম আগামী ১০সেপ্টেম্বর পর্যন্ত চলবে। উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় তথ্য সংগ্রহকারীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তথ্য সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করবে।উপজেলা নিবার্চন অফিস সুত্রে জানা গেছে, যে সকল নাগরিকরা ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম হয়েছে, নতুন ভোটারদের ক্ষেত্রে কেবল তাদের তথ্য সংগ্রহ করা হবে। প্রতিটি নতুন ভোটারদের জন্য প্রয়োজন হবে তাদের বাংলা এবং ইংরেজি জন্মনিবন্ধন একটি করে অনলাইন কপি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, পিতা-মাতা বা স্বামী-স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি,রক্তের গ্রুপ নির্নয়ের কাগজ এবং পৌরসভা/ইউনিয়ন পরিষদ কতৃক নাগরিকত্ব সনদপত্র।

এছাড়া, এর আগে বিভিন্ন কারণে যারা ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদেরও হালনাগাদে ভোটার করা হবে। সেইসাথে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে মৃত ভোটারের তথ্যও সংগ্রহ করা হবে।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.ওয়াজেদ আলী জানায়, ২১আগষ্ট থেকে শুরু হওয়া নিবন্ধন কার্যক্রম ১০ সেপ্টেম্বর পর্যন্ত ২১দিন চলবে।তিনি বলেন,ভোটার তালিকা হালনাগাদে নাগরিকদের তথ্যে ভুলভ্রান্তি এড়াতে এবার প্রথমবারের মতো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রে নিবন্ধন কেন্দ্রে নাগরিকের তথ্য কম্পোজ ও এ্যাপ্রুভের পর তার একটি প্রিন্ট দেওয়া হবে। নাগরিক সেই তথ্য যাচাই ও সই দিয়ে ডাটা অ্যান্ট্রি অপারেটরের কাছে জমা দেবেন। নাগরিকের অন্যান্য দলিলাদির সঙ্গে এই ডকুমেন্টও ডাটাবেজে সংরক্ষণ করা হবে।

 

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit