বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

আশুলিয়ায় এখনো সন্ধান মেলেনি শিক্ষার্থীর

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১০০ Time View
সাভার প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় নিখোঁজ হওয়ার ১৬ দিন হয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি স্কুল শিক্ষার্থী মোঃ সোহানের (১৩)। অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও একমাত্র সন্তানের খোঁজ না পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে তার বাবা-মা। সোহানকে ফিরে পেতে গত সোমবার (৮ই আগষ্ট) আশুলিয়া  থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি-৭৫১) করেছেন নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের সদস্যরা।
সোহান সুমন প্রামাণিকের একমাত্র  ছেলে। সে আশুলিয়ার বাংলাবাজার ইটখোলা এলাকার বর্ন পরিচয় স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। নওগাঁ জেলার রাণিনগর থানার খাজুরপাড়া এলাকায় তাদের গ্রামের বাড়ি। আশুলিয়ার বাংলাবাজার ইটখোলা এলাকায় আব্দুস সাত্তারের ভাড়া বাড়ীতে থেকে পোশাক কারখানায় তার বাবা-মা চাকরি করেন।
নিখোঁজের সময় সোহানের কালো রঙয়ের শার্ট ও ফুল প্যান্ট পরিহিত ছিল। ৫ ফুট লম্বা সোহানের গায়ের রঙ ফর্সা, চুল কালো কিছু সাদা আছে, স্বাস্থ্য ভালো। সোহানের বাবা সুমন প্রামাণিক  জানান, আমি ও আমার স্ত্রী পোশাক কারখানায় চাকুরী করি। আর আমার ছেলে আমার বাসা সংলগ্ন একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। প্রতিদিনের ন্যায় ৬ই আগষ্ট সোমবার সকালে আমি এবং ওর মা ছেলেকে বাসায় রেখে গার্মেন্টসে যাই। দুপুরে বাসায় খেতে এসে ছেলেকে না পেয়ে ওর স্কুলে ফোন দেই। জানতে পারি সে স্কুলে যায়নি।
এরপরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তাকে আর পাওয়া যায়নি। ছেলেকে খুঁজে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন তিনি। এবিষয়ে আশুলিয়া থানার এসআই (উপ-পরিদর্শক) মোঃ ইউনুছ আলী  জানান, ওই ছেলের কাছে সেল ফোন নেই যে লোকেশন ট্যাগ করে তাকে সন্ধান করবো। তবে ইনকোয়ারি ইনফরমেশনের জন্য সব থানায় তার তথ্য দেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit