বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

পাপন ভাই আমাকে চাপে রাখেন: সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ হতে যাচ্ছে। যে কারণে টুর্নামেন্টটি নিয়ে বাড়তি পরিকল্পনায় ব্যস্ত বাংলাদেশ। কারণ ক্রিকেটের খুদে ফরম্যাটে দৃঢ়তা নেই বাংলাদেশ দলের।  সাম্প্রতিক অবস্থাও বেশ বাজে।  

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত খেলা ১৯টি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জিতেছে মাত্র চারটি। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হেরেছে। 

এমন পরিস্থিতিতে দলের অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। তার নেতৃত্বে এশিয়া কাপ ও এর দুই মাস পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল কতটা ঘুরে দাঁড়ায় সেটিই এখন দেখার বিষয়।

অধিনায়ক হিসেবে সাকিবকেই কেন পছন্দ হলো বোর্ডের? মিরপুরে সোমবার সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে সে জবাব দিয়েছেন সাকিব নিজেই। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিব বলেন,  ‘এমন হতে পারে— পাপন ভাই (নাজমুল হাসান) আমাকে চাপে রাখে। এটি (অধিনায়কত্ব) দিয়ে একটা চাপে রাখার সুযোগ থাকে।’ 

কথাগুলো মজার ছলেই বললেন সাকিব। এর পর সিরিয়াস হয়ে বললেন, ‘আমার কাছে মনে হয় যেহেতু জায়গাগুলো (অধিনায়কত্ব) চ্যালেঞ্জিং এবং সেই জায়গাগুলোতে আমি বোর্ডের কাছে সেরা অপশন। হয়তো এ কারণে আমাকে নির্বাচন করা হয়েছে।’ 

অধিনায়ক হতে আগ্রহী ছিলেন কিনা প্রশ্নে সাকিব বলেন, ‘কঠিন প্রশ্ন… আমি জানি না কতটুকু (আগ্রহ ছিল), তবে এখন আমি অনেক অনুপ্রাণিত। আমি চেষ্টা করব আমার যে অভিজ্ঞতা আছে, সেটি দিয়ে যতটুকু দলের ভালো করা যায়।’

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit