সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

 ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল  

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৬১ Time View
নোয়াখালী প্রতিনিধি :  ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ আগস্ট) বিকেলে ৫টার দিকে গ্রেনেড হামলায় নিহত ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আহত নেতাকর্মিদের স্বরণে এ কর্মসূচি পালন করা হয়।  

দিবসটি উলেক্ষে বসুরহাট বাজারের কেজি স্কুল রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বসুরহাট বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বলেন, ২১ শে আগস্ট হামলায় জড়িতদের দ্রুত রায় প্রদান করে ফাঁসি দিতে হবে।

এছাড়া সেতুমন্ত্রীর ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদেশ্যে গ্রেনেড হামলা করা হয়। এই হামলার সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচারে আওতায় আনতে হবে। এসময় দোষীদের ফাঁসি দাবি করেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মুখপাত্র মাহবুবুর রহমান মঞ্জু, চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ, চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি, রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকীন রিমন প্রমূখ।  

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit