শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

হিমার্স অস্ত্র রাখার গুদাম, হাউইটজার কামান ধ্বংসের দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১১৮ Time View

ডেস্কনিউজঃ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সমুদ্র-ভিত্তিক কালিব্র মিসাইল দিয়ে ইউক্রেনের ওডেসা অঞ্চলে মার্কিন তৈরি হিমার্স রকেট সিস্টেম এবং অন্যান্য পশ্চিমা বিমান বিধ্বংসী সিস্টেমের গোলাবারুদের গুদাম ধ্বংস করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এছাড়া খেসরন অঞ্চলে দুটি যুক্তরাষ্ট্রের তৈরি এম৭৭৭ হাউইটজার কামান ধ্বংস করা হয়েছে বলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

রাশিয়ার রকেট ব্যবস্থার মোকাবিলায় মার্কিন হিমার্স ব্যবস্থা প্রয়োজন বলে যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘদিন ধরে চাহিদা জানিয়ে আসছিল ইউক্রেন। কিয়েভ মনে করে, এই ব্যবস্থা দিয়ে দোনবাসে রুশ বাহিনীর অগ্রগতি ঠেকানো সম্ভব।

এর আগেও ইউক্রেনকে এই রকেট ব্যবস্থা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াও বেশ কয়েকটি হিমার্স রকেট ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে।

কিউএনবি/বিপুল/ ২১.০৮.২০২২/ সন্ধ্যা ৬.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit