বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

আগুয়েরোর রেকর্ড ভেঙে দিলেন হ্যারি কেইন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : প্রতিপক্ষের মাঠে টটেনহ্যামকে বেশ চাপে রেখেছিল উলভারহ্যাম্পটন। গোলশূন্য ছিল প্রথমার্ধ। কিন্তু ইংলিশ তারকা হ্যারি কেইনের দুর্দান্ত এক হেডে হার মানতে হলো উলভারের।  দ্বিতীয়ার্ধে ইভান পেরিসিচের ক্রসে পাওয়া বলে লাফিয়ে উঠে হেডে দলকে জয়সূচক গোল এনে দেন টটেনহ্যাম অধিনায়ক। তাতে ১-০ গোলে হেরে যায় উলভারহ্যাম্পটন। 

আর এই জয়সূচক গোলের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগের একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন হ্যারি কেইন। আর্জেন্টাইন সুপারস্টার সার্জিও আগুয়েরোর রেকর্ডটি ভেঙে দিলেন তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে ১৮৫ গোল করেছেন আগুয়েরো,  যা ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাসে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। 

আর শনিবার রাতের ম্যাচে টটেনহ্যামের হয়ে ১৮৬তম গোল করলেন হ্যারি কেইন। তাতে ভেঙে গেল আগুয়েরোর রেকর্ডটি। টটেনহ্যামের হয়ে সব টুর্নামেন্ট মিলিয়ে ২৫০ গোল ঝুলিতে জমা করেছেন কেইন।

আর তার টটেনহ্যাম জমা করল এক হাজার গোল।  ১৯৯২ সাল থেকে প্রিমিয়ার লিগ নামকরণ হওয়ার পর পঞ্চম দল হিসেবে এক হাজার গোলের ক্লাবে প্রবেশ করল টটেনহ্যাম। এর আগে হাজার গোল করা অন্য চার দল হলো— ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল ও চেলসি।

তথ্যসূত্র: মেট্রো, স্পোটর্স স্টার

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit