বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

দায়িত্ব নিতে ঢাকায় শ্রীধরন শ্রীরাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট বা ‘কারিগরি পরামর্শক’ হিসেবে দায়িত্ব নিতে ঢাকায় এসেছেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। 

রোববার (২১ আগস্ট) দুপুরে তিনি হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন। এসময় তাকে স্বাগত জানান বিসিবির কর্মকর্তারা।

টানা ৬ বছর অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন শ্রীরাম। এছাড়া আইপিএলে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর কোচিং দায়িত্বে ছিলেন তিনি। 

কোচিং ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলারও অভিজ্ঞতা আছে শ্রীরামের। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের জাতীয় দলে খেলেছেন তিনি। এই সময়ে ভারতের জার্সিতে ৮টি ওয়ানডে খেলেছেন। তামিলনাড়ূর এ ক্রিকেটারের ঘরোয়া রেকর্ডও খুবই সমৃদ্ধ। রঞ্জি ট্রফিতে এক মৌসুমে রেকর্ড ১০৭৫ রান করেন তিনি।

আসন্ন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। শর্টার ভার্সনের সাথে সম্পৃক্ততা আর অস্ট্রেলিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সাথে চুক্তি করেছে বিসিবি। 

অত্যাসন্ন এশিয়া কাপ থেকেই বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সাথে কাজ করবেন ৪৬ বছর বয়সী শ্রীধরন শ্রীরাম।

কিউএনবি/অনিমমা/২১.০৮.২০২২/দুপুর ২.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit