শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম

টিভিতে কান্নাকাটির জন্য বিদ্রূপ, এবার মুখ খুললেন নেহা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১৪৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর ইন্ডাস্ট্রিতে তাঁর প্রায় ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বেশ কয়েকটি ‘গানের রিয়েলিটি শো’ এর বিচারক হয়েছেন। ভালো বিচারকের পাশাপাশি রিয়েলিটি শোতে নিজের কান্নাকাটির জন্য প্রায়ই সমালোচনার সম্মুখীন হন নেহা। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যঙ্গ-বিদ্রূপের শিকার হন। তবে যারা তাকে নিয়ে ব্যঙ্গ করে তাদের প্রতি তাঁর কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন সুরেলা কণ্ঠের এই গায়িকা।

kalerkanthoঅনুষ্ঠান চলাকালীন বিভিন্ন সময় কান্নায় ভেঙে পড়েন নেহা কক্কর

সম্প্রতি মিউজিক রিয়েলিটি শো ‘সুপারস্টার গায়ক ২’ এ হাজির হন নেহা। সেখানে মানি নামের একজন প্রতিযোগীর কন্ঠে নিজের ‘মাহি ভে’ গানটি শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি। যদিও এটিই প্রথম নয়। এর আগেও অনেকবার তিনি ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছেন। প্রচন্ড আবেগী এই অভিনেত্রীকে প্রায়ই কান্না করতে দেখা যায় টিভি পর্দায়।  

kalerkanthoঅনুষ্ঠানে গান চলাকালীন কান্না করে ফেলেন নেহা

‘ই-টাইমস’ এর সাথে একটি সাক্ষাৎকারে তাকে নিয়ে মানুষের ব্যঙ্গ করার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে নেহা বলেন, ‘আমি তাদের দোষ দিতে পারি না। এমন অনেক মানুষ আছে যারা একেবারেই আবেগপ্রবণ নন। তাদের কাছে আমাকে নকল বলে মনে হবে। তবে আমার মতো সংবেদনশীল লোকেরা আমার অনুভূতি বুঝতে পারবে। আজ আমরা খুব বেশি লোককে দেখি না যারা অন্যের ব্যথা অনুভব করতে পারে এবং যারা তাদের সাহায্য করতে চায়। আমার মধ্যে সেই গুণটি আছে এবং এটা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই। ’

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit