বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

কলম্বিয়াকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে নারীদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। এই নিয়ে চতুর্থবার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সেমিতে উঠল ব্রাজিল। ম্যাচের একমাত্র গোলটি করেছেন তারসিয়ানে লিমা। 

ম্যাচের শুরু থেকেই দেখা যায় ব্রাজিলের দাপট। দশম মিনিটে একবার প্রতিপক্ষের জালে বলও পাঠিয়েছিল তারা। তবে গোলের আগে বল বাইলাইন অতিক্রম করেছে জানিয়ে সেই গোল বাতিল করে দেন মাঠের অফিসিয়ালরা।

তবে ব্রাজিলের মেয়েদের বেশিক্ষণ দমিয়ে রাখতে পারেনি কলম্বিয়া। ২৬ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন তারসিয়ানে লিমা। স্পট কিক থেকে তার ঠাণ্ডা মাথার ফিনিশেই দেড় যুগ পর অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে তাদের।

২০০২, ২০০৪ এবং ২০০৬ সালে টানা তিনবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ব্রাজিলের নারী যুব দল। যার মধ্যে ২০০৬ সালে এই টুর্নামেন্টে তাদের সেরা ফল এসেছিল, রাশিয়ায় অনুষ্ঠিত সেবারের আসরে তৃতীয় স্থান অধিকার করেছিল তারা।

কিউএনবি/অনিমমা/২১.০৮.২০২২/দুপুর ২.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit