রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

শরিয়া আইন যদি অনুমতি না দেয়… : আখুন্দজাদা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানের শীর্ষ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, শরিয়া আইন অনুযায়ীই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা হবে। যদি শরিয়া আইন অনুমতি না দেয়ে, তাহলে কোনো দেশের সঙ্গেই তালেবান আলোচনায় যাবে না। তালেবান সরকারের তথ্য মন্ত্রণালয়ের পাঠানো আখুন্দজাদার এক বক্তব্যে তথ্য জানা গেছে। 

বৃহস্পতিবার প্রায় তিন হাজার আদিবাসী নেতা, কর্মকর্তা এবং ধর্মীয় নেতারা দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে সমবেত হয়। সেখানেই আখুন্দজাদা এই কথা বলেন। গত বছর তালেবান ক্ষমতা দখলের পর দুইবার সেখানে এ ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় আমরা যে স্বাধীনতা পেয়েছি, যা আমরা আমাদের মুজাহিদিনদের (যোদ্ধাদের) রক্ত দিয়ে অর্জন করেছি, সেই বিষয় নিয়ে আলোচনার জন্য এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

তিনি বলেন, শরিয়া আইন অনুযায়ীই আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা হবে। যদি শরিয়া  আইন অনুমোদন না দেয়, তাহলে আমরা কোনো দেশের সঙ্গে আলোচনায় যাব না। 

ক্ষমতা দখলের বছর পেরিয়ে গেলেও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি মেলেনি তালেবানের। এরই মধ্যে চলতি মাসের শুরুতে কাবুলে মার্কিন বিমান হামলায় আল-কায়েদার প্রধান আয়মান আল-জাওয়াহিরি নিহতের ঘটনায় চাপের মুখে পড়েছে তালেবান।
 

কিউএনবি/অনিমা/২০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit