মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

সিরিয়ার উত্তর সীমান্তে সহিংসতায় ২১ বেসামরিক নাগরিক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১১৫ Time View

ডেস্কনিউজঃ তুরস্কের সাথে লাগোয়া সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত বরাবর সর্বশেষ ছড়িয়ে পড়া সহিংসতায় শুক্রবার পৃথক গোলাবর্ষণে শিশুসহ কমপক্ষে ২১ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কুর্দি কর্তৃপক্ষ ও যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে।

খবর এএফপি’র।

তুর্কি সৈন্য এবং তাদের সিরীয় সমর্থকদের বিরুদ্ধে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস’র অভিযানে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটলো।

আধা-স্বায়ত্বশাসিত কুর্দি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, তুরস্কের একটি ড্রোনের সাহায্যে ভোরে বর্ষণ করা গোলা উত্তরপূর্বাঞ্চলের হসাকেহ’র কাছের শমুকা এলাকায় অবস্থিত ‘কিশোরি মেয়েদের একটি প্রশিক্ষণ কেন্দ্রে’ আঘাত হানলে চার শিশু নিহত ও ১১ জন আহত হন।

ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস এসব মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

ওই সংস্থা জানায়, আঙ্কারার অনুগত সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আল-বাব শহরের একটি জনবহুল বাজারে সরকারপন্থী বাহিনীর কামান হামলায় ছয় শিশুসহ ১৭ বেসামরিক নাগরিক নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

বিপুল/২০.০৮.২০২২/ বিকাল ৪.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit