শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

নিককে প্রিয়ঙ্কার পাশে বাচ্চা দেখায়! বক্তব্যে পাল্টালেন সীমা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৯২ Time View

বিনোদন ডেস্ক : ঘটকালির সময় বেফাঁস কথা বলে বিপদে পড়েছেন ‘ম্যাচমেকার’ সীমা তাপারিয়ার। নেটফ্লিক্স শো ‘ইন্ডিয়ান ম্যাচমেকিং ২’-এ তাকে বলতে শোনা গিয়েছিল, প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোনাসকে পাশাপাশি একেবারেই মানায় না! সেই মন্তব্যের জেরেই বিতর্কে জড়িয়েছেন সীমা। 

শেষমেশ বেগতিক বুঝে মন্তব্য ফিরিয়েও নিলেন। সুর নরম করে বললেন, নিক-প্রিয়ঙ্কাকে আসলে তার ভালই লাগে।

ঘটকালির অনুষ্ঠানের সেই পর্বে বেশি বয়সি মহিলার সঙ্গে এক কমবয়সি পুরুষের বিয়ে নিয়ে মতামত দিতে দেখা গিয়েছিল সীমাকে। তার দাবি ছিল, প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের মধ্যে বয়সের ব্যবধান অনেক বেশি। বিয়ে করেছেন ঠিকই, মোটেও তারা ভাল ‘জুটি’ নন। নিককে প্রিয়ঙ্কার পাশে বাচ্চা দেখায়!

ম্যাচমেকারের এমন মন্তব্যে শোরগোল পড়েছিল নেট দুনিয়ায়। বহু দর্শক প্রতিবাদী স্বর তুলে বলেন, এ ধরনের পুরুষতান্ত্রিক মন্তব্য বরদাস্ত করবেন না। তাদের মতে, সীমা আসলে রক্ষণশীল সমাজকে ইন্ধন দিচ্ছেন। মহিলাদের ছোট করতে চাইছেন।

এর পরই নিজের বক্তব্য থেকে সরে আসেন সীমা। নিজেই এক সাক্ষাৎকারে প্রসঙ্গ টেনে বললেন, ‘‘নিক প্রিয়ঙ্কা ভাল ম্যাচ নয়, আমি বলেছিলাম। কিন্তু ঠিক করিনি। অত্যন্ত দুঃখিত। মানুষ যে আমার মতামত পছন্দ করেনি আমি জানি।’’

সীমা জানান, যে সবাই নিজের খুশি মতো সঙ্গী চয়ন করবেন সেটাই স্বাভাবিক। শেষে বলেন, ‘‘নিক-প্রিয়ঙ্কা একসঙ্গে ভাল থাকুন। আমার আসলে ভালই লাগে তাদের দেখতে। আন্তরিক শুভেচ্ছা ওই জুটির জন্য।’’

কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২/রাত ১০.০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit