মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

নওগাঁর রাণীনগরে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৮৭ Time View

সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পুলিশ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় উপজেলা সদরের পশ্চিম বালুভরা এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের ছায়ের আলীর ছেলে শ্যামল মৃধা ওরফে কালু মিয়া (৩৬) ও পূর্ব বালুভরা গ্রামের মৃত ময়েজ সাহার ছেলে রিন্টু সাহা ওরফে জামিল (৩৫)।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নওগাঁ শহরের কাঠালতলী এলাকা থেকে দুইজন মাদক ব্যবসায়ী ব্যাগে করে মাদক নিয়ে রাণীনগরে প্রবেশ করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে সদরের পশ্চিম বালুভরা এলাকায় অভিযান চালায়।

এসময় মাদক ব্যবসায়ী শ্যামল ও রিন্টুকে আটক করা হয়। আটককালে শ্যামলের ব্যাগ থেকে ২ কেজি গাঁজা ও রিন্টুর হাতে থাকা ব্যাগ থেকে ২ কেজি গাঁজা সহ দুইজনের কাছ থেকে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। ওসি আরও জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২/রাত ৮.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit