শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

যে ঘটনা বিচ্ছেদের দিকে ঠেলে দেয় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলিকে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৪২ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় জুটির মধ্যে অন্যতম জুটি হচ্ছে ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি, যা অনুরাগীদের মন কেড়েছে। তবে সবাইকে অবাক করে ২০১৬ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন।

এর পর নানা বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, সম্পত্তি নিয়ে মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। বিচ্ছেদের পর সাত বছরের বেশি পার হলেও ব্র্যাড ও জোলির সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। 

এবার জানা গেল, ২০১৬ সালে এমন কিছু ঘটনা ঘটেছিল, যে কারণে ব্র্যাডের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি ঘটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন জোলি। 

ঘটনাগুলো ঘটে একটি ফ্লাইটে। ব্যক্তিগত বিমানে যাওয়ার সময় হঠাৎ জোলির ওপর চড়াও হন ব্র্যাড। জোলিকে বিমানের পেছন দিকে নিয়ে গিয়ে কাঁধ ধরে ঝাঁকাতে থাকেন ব্র্যাড। চিৎকার করে বলেন, ‘তোমার জন্যই পরিবারের শান্তি নষ্ট হচ্ছে।’ প্লেনে উপস্থিত সাবেক এই দম্পতির এক সন্তান তখন বলে, ‘মা নয়, তোমার কারণেই পরিবারের শান্তি নষ্ট হচ্ছে।’ ব্র্যাড তখন সন্তানকেও মারতে যান। জোলি পরে তাকে সামলান। ওই ঘটনা নিয়ে পরে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের কাছে অভিযোগ করেছিলেন জোলি। এফবিআইয়ের এক এজেন্টের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। 

প্রতিবেদনে বলা হয়েছে, ব্র্যাডের বিরুদ্ধে ওই ফ্লাইটে আরও কয়েকবার জোলিকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ উঠে এসেছে। ব্র্যাডের আঘাতে জোলির কনুইসহ আরও কয়েক জায়গায় আঘাত পাওয়ার কথাও উল্লেখ আছে। 

পরে জোলি বিভিন্ন সময় ব্র্যাডের বিরুদ্ধে মদ খেয়ে মাতলামির অভিযোগ করেন। স্ত্রী, সন্তানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেও মদ খাওয়ার অভ্যাসের কথা স্বীকার করেছিলেন ব্র্যাড। জানা গেছে, ফ্লাইটের ওই ঘটনার পরই ব্র্যাডের বিরুদ্ধে অভিযোগ করেন জোলি। 

২০১৬ সালের আগস্টে করা সেই অভিযোগের পর শিশু নির্যাতনের অভিযোগে ব্র্যাডের বিরুদ্ধে তদন্ত শুরু করে এফবিআই ও লস অ্যাঞ্জেলেসের শিশু ও পরিবারবিষয়ক দপ্তর। এর পরই ব্র্যাডের সঙ্গে বিচ্ছেদর ঘোষণা দেন জোলি। পরে এক বিবৃতিতে পানাহার ছাড়ার ঘোষণা দেন ব্র্যাড পিট।

কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২বিকাল ৩.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit