শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

মেহেরপাড়ায় জাতীয় শোক দিবস পালিত

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী
  • Update Time : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ১৪৫ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ ১৫ আগষ্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করেন মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ভগিরথপুর শাহী ঈদগাহ্ মাঠে ১৮ আগষ্ট বিকেলে। অনুষ্ঠানের শুরুতে ১৫আগষ্টে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নরসিংদী -২ পলাশ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আশরাফ খান (দিলীপ)।

মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম খাঁন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌরসভার মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন, জিনারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী, মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক পবিত্র রঞ্জন দাস মহাদেব, মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাহবুবুল হাসান, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন মুক্তাদিন ডাইং প্রিন্টিং ও ফিনিশিং মিলস্ এর এমডি আলহাজ্ব জাকির হোসেন ভূইয়া, ব্রাদার্স ডাইং এন্ড ফিনিশিং মিলস্ এর এমডি হাজী আইয়ুব আলী, পরিচালক হাজী মোতালিব হোসেন, পাঁচদোনা ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, মেহেরপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আজহার অমিত প্রান্ত, ডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান ছাবের উল হাই, আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাজিমুদ্দিন ভূইয়া রিপন, পাঁচদোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/১৯.০৮.২০২২/সকাল ১১.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit