শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, পাইলটসহ নিহত ৩ ফ্লাইওভারে ঘুড়ি ধরতে গিয়ে প্রাণ গেল শিশুর দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান

পার্বতীপুরে দাদন ব্যবসাহীর,বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ আসাদুজ্জামান আসাদ ,দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৪০ Time View

মোঃ আসাদুজ্জামান আসাদ ,দিনাজপুর প্রতিনিধি : পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের সুন্দরীর মোড়ে দাদন ব্যবসায়ী মামলাবাজ, নারী অপহরণকারী ও চেক জালিয়াতির হোতা আনোয়ারুল ইসলামের বিচারের দাবিতে এলাকাবাসীর ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত।গতকাল বৃহস্পতিবার সকাল এগারোটায় পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের সুন্দরীর মোড় বড়পুকুরিয়া এলাকায় বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদেরের নেতৃত্বে ও ভূক্তভোগী এলাকাবাসীর সহযোগীতায় দাদন ব্যবসায়ী পলাশবাড়ী গ্রামের মোঃ জাকির হোসেনের পুত্র আনোয়ারুল ইসলামের বিচারের দাবিতে সুন্দরীমোড় নামক স্থানে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন।

মানব বন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বড়পুকুরিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের তিনি বলেন- মোঃ আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে এলাকাবাসীর গুরুতর অভিযোগ রয়েছে, সে এলাকার মানুষকে অতিষ্ঠ করে ছেড়েছে এলাকার প্রায় বিশ থেকে বাইশ জনের বিরুদ্ধে দাদন ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম হয়রানী মুলক আদালতে মামলা করেন। এই মামলা করার কারণে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো মামলা চালাতে হিমশিম খাচ্ছেন, অসহায় লোকেরা তার নিকট টাকা নেওয়ার পর তাদের নিকট থেকে আনোয়ারুল ইসলাম ফাঁকা চেক নিয়ে সেই চেকে নিজের ইচ্ছামত টাকার অংক বসিয়ের টাকার দাবি করেন। টাকা দিতে না পারলে ঐ ব্যাক্তির বিরুদ্ধে থানায় ও আদালতে হয়রানি মুলক মিথ্যা মামলা ঠুকে দেন।

এই ঘটনায় অতিষ্ঠ হয়ে প্রশাসনের নিকট ন্যায় বিচারের দাবিতে ভুক্ত ভোগীরা মানব বন্ধন করতে বাধ্য হন। মাদক ও দাদন ব্যবসায়ী আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে পার্বতীপুর থানায় ও আদালতে একাধিক মামলা রয়েছে। একই কথা বলেন ৯নং হামিদপুর ইউপির ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ তাইজুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোছাঃ নার্গীস বেগম, মোঃ মজমুল হক (প্রতীবন্ধী), ইটভাটার মালিক মোঃ আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ রতনসহ মানববন্ধনে এলাকার পাঁচশতাধিক স্থানীয় জনগন ও ভূক্তভোগীরা অংশ নেন। এ সময় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit