শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
এআইয়ের ভুল বার্তা, অল্পের জন্য রক্ষা পেল চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে বিএনপি সরকার: নাহিদ ইসলাম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মেরেছেন যারা কোম্পানীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা জয়পুরহাটে পামডো’র এনগেজ প্রকল্প বিষয়ক মিডিয়া ডায়ালগ অনুষ্ঠিত নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিন্নতা অভিযানের উদ্বোধন লালমনিরহাটে দলিল লেখক সমিতির সমাবেশে কেন্দীয় দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান দৌলতপুরে বন্যার পানিতে ডুবে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু চৌগাছায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন শাদাব খান

ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ৯৮ জন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৪৮ Time View

ডেস্কনিউজঃ দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৯৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭৭ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ২১ জন দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৪১৪ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩৮৬ জন ঢাকার মধ্যে এবং ৬৮ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট চার হাজার ৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় তিন হাজার ৩৯৫ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৬৮৬ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে চিকিৎসা শেষে তিন হাজার ৬৫০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে তিন হাজার ৪২ জন ঢাকার বাসিন্দা এবং বাকি ৬০৮ জন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৭ জন প্রাণ হারিয়েছেন।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/১৭.০৮.২০২২/ সন্ধ্যা ৬.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit