মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

সিরিজ বোমা হামলায় কাপল থাইল্যান্ড, অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের অন্তত ১৭টি জায়গার নিত্যপণ্যের দোকান ও গ্যাস স্টেশন লক্ষ্য করে ব্যাপক বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ও বুধবার ভোরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। কর্তৃপক্ষ এটিকে ‘সমন্বিত হামলা’ বলে ধারণা করছে।

আল জাজিরার খবর অনুসারে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে মালয়েশিয়া সীমান্তবর্তী প্রদেশগুলোতে দীর্ঘদিন ধরে স্বল্পমাত্রার বিদ্রোহী তৎপরতা চলছে। থাই সরকার মুসলিম অধ্যুষিত পাত্তানি, ইয়ালা, নারাথিওয়াত এবং শঙ্খলা প্রদেশের অংশ বিশেষে স্বাধীনতাকামীদের বিরুদ্ধে লড়াই করছে।

সহিংসতা পর্যবেক্ষণকারী গ্রুপ ডিপ সাউথ ওয়াচ জানিয়েছে, ২০০৪ সাল থেকে শুরু হওয়া এ সংঘাতে ৭ হাজার তিনশর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সংঘাত নিরসনে ২০১৩ সালে শান্তি আলোচনা শুরু হলেও বারবার তা বিঘ্নিত হয়েছে। নতুন করে আবার তাদের হামলা সামনে এলো। 

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit