মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

জয়শ্রী দাস এর জীবনালেখ্যঃ ‘তিনি আপনার স্বামী, তাকে অনর্থক সন্দেহ করবেন না’

জয়শ্রী দাস, ঢাকা।
  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১৬১ Time View

 ‘তিনি আপনার স্বামী, তাকে অনর্থক সন্দেহ করবেন না’
——————————————————————-

জাহাঙ্গীরনগরে প্রথম বর্ষে পড়ার সময়, মিরপুরে অবস্থান করতাম। সেদিন বাস থেকে টেকনিক্যাল মোড়ে নেমে উল্টাপাশে আসতেই একজন সার্জেন্টের বাইক দেখলাম। আমার ঝোলা থেকে ছোট্ট একটা সোনালী রঙের চিরুনি বের করে সার্জেন্টের বাইকে আমার চেহারাটি দেখে মাথার চুল আঁচড়াতে লাগলাম। হঠাৎ কোথা থেকে সার্জেন্ট ভাই এসে আমাকে বলল ,’আপা এটা কি করেন?’

-শখ হয়েছে,, কি আর করা? তা আপনার ওই পিস্তলে গুলি আছে তো?

পুলিশ ভাই একটু জোরে হেসে ফেলল।-আপনি মনে হয় জাহাঙ্গীরনগরের ছাত্রী, বাস থেকে নামতে দেখলাম।
মনে মনে ভাবলাম পুলিশ ভাইদের পর্যবেক্ষণ ক্ষমতা অনেক ভালো।

এর বেশ কয়েকদিন পর। বাস থেকে নামতেই মাথায় একটি কাক পায়খানা করে দিল। আমি মাথার চুলে পানি দিয়ে পরিষ্কার করে, ভাবলাম সার্জেন্টের বাইকের আয়নায় একটু চুলের অবস্থাটি দেখে, বাসার দিকে যাই। উল্টা পাশে এসে একটি বাইকের আয়নায় কেবল চিরুনিটি ব্যাগ থেকে বের করে চুল আঁচড়াতে শুরু করলাম। হঠাৎ দেখি একজন স্থূলকায় রমণী ও ক্ষীণ স্বাস্থ্যের এক পুরুষ সেখানে উপস্থিত।
আমাকে দেখে মহিলাটি বলল – আপনি কে?

আমি পুরুষটির দিকে চোখ তুলে বললাম’ আপনি পুলিশ না?’

হঠাৎ করে কি হলো বুঝলাম না মহিলাটি স্বামীর মাথার চুল আঁকড়ে ধরে বলল ‘ও সারাদিন এই মেয়ে কে নিয়ে ঘুরিস, তাকে জানাস নাই তুই বেকার, তার সামনে তুই পুলিশ সেজে আছিস’ এবং সেই সাথে মহিলাটি স্বামীকে কিল ঘুষি মারতে লাগলো। তখন কোথা থেকে সেই পুলিশ সার্জেন্ট দৌড়ে এসে বলল ‘আপনারা মারামারি করছেন কেন?

মহিলাটি যখন সমস্ত ঘটনাটি বলল। তখন পুলিশ বলল ‘তিনি আপনার স্বামী, তাকে অনর্থক সন্দেহ করবেন না।

 

 

লেখিকাঃ জয়শ্রী দাস জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্রী। মাঝে মাঝে সাহিত্য চর্চা করেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা বিশেষ আবেদন সৃষ্টি করে। ঢাকা নগরীর বাসিন্দা জয়শ্রী দাস জীবনের খন্ড চিত্র আঁকতে পারদর্শিনী। এই পোস্টটি তাঁর ফেসবুক টাইমলাইন থেকে সংগৃহিত।

 

 

কিউএনবি/বিপুল/১৭.০৮.২০২২/ দুপুর ১২.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit