বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

২৫ আগস্ট বাম জোটের অর্ধদিবস হরতালের ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : জ্বালানি তেল ও সারের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে আগামী ২৫ আগস্ট সারাদেশে অর্ধদিবস হরতালের কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। 

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে শাহবাগ মোড়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিমুখে বিক্ষোভ মিছিলে বাধা দিলে সেখানেই এই কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার।

তিনি বলেছেন, জ্বালানি তেলের মূল্য ও সারের দাম কমানোর দাবিতে ২৫ আগস্ট সারাদেশে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালন করা হবে।

আব্দুস সাত্তার বলেন, “আমাদের এই কর্মসূচির স্লোগান হলো- দাম কমাও, জান বাচাঁও। এই দেশে ৫ শতাংশ মানুষ বেহেশতে আছে। আর ৯৫ শতাংশ মানুষ হাবিয়া নামক জাহান্নামে আছে। দেশে দুই ধরনের অর্থনীতি চলছে। একটা হচ্ছে ৫ শতাংশ মানুষের অর্থনীতি, যারা দেশের টাকা লুট করছে। আরেকটি হচ্ছে ৯৫ শতাংশ মানুষের অর্থনীতি, আমরা এই ৯৫ শতাংশ মানুষের সঙ্গে আছি।”

তিনি আরও বলেন, “সরকার মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। পুলিশকে দিয়ে এই সরকার শেষ রক্ষা করতে পারবে না।”

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে অংশ নেন বাম নেতা শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, মোশরফা মিশু প্রমুখ।

এর আগে দুপুর ১২টার দিকে আট দফা দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে বিক্ষোভ-পদযাত্রা শুরু করে বাম গণতান্ত্রিক জোট। সাড়ে ১২টায় শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে বাম জোটের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।

এক পর্যায়ে শাহবাগ পার হতে না পেরে বাম জোটের নেতাকর্মীরা শিশু পার্কের গেটের সামনে সমাবেশ শুরু করেন।

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit