শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

দারিদ্র্যের সুযোগ নিয়ে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত ধর্ষক গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১৭৯ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা শহরের উত্তর সাপ্টানা লাইনেরপাড় এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মনতাজ আলী (৬৬) নামে রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় কিশোরীর মা লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেছেন। মঙ্গলবার (১৬ আগষ্ট) সকালে ভিকটিমের মেডিকেল টেস্ট সম্পন্ন করা হয়েছে বলে লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১৪ আগষ্ট) রাতে অভিযুক্ত ধর্ষক মমতাজ আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত মনতাজ আলী উত্তর সাপ্টানা লাইনেরপাড় এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।কিশোরীর মা জানান, দির্ঘদিন ধরে তারা পরিত্যক্ত রেল লাইনের ধারে বসবাস করছেন। দুই বছর আগে তার স্বামীর মৃত্যুর পর তিনি এক মেয়ে ও তিন ছেলেকে নিয়ে দুর্বিসহ জীবনযাপন শুরু করেন। দিনমজুরি কাজ করে তিনি সংসার চালাচ্ছেন।এদিকে দারিদ্র্যের সুযোগ নিয়ে বিভিন্ন সময় রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী প্রতিবেশি মনতাজ আলী তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে থাকেন এবং নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত শুরু করেন।

মনতাজ আলী সুযোগ বুঝে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন। মনতাজ ওই কিশোরীকে প্রাণনাশের ভয় দেখান, সে যেন এ বিষয়ে কাউকে কিছু না জানায়। এরই মধ্যে কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে পরীক্ষা করে জানা যায়, কিশোরী ৫ মাসের অন্ত্বঃসত্তা।কিশোরীর মা বলেন, আমরা খুব গরিব। এ ঘটনায় আমি অসহায় হয়ে পড়েছি। আমাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে মনতাজ আলী আমার মেয়ের চরম ক্ষতি করেছে। আমি তার বিচার চাই।লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানান, অভিযুক্ত মনতাজ আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের জবানবন্দি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকালে ভিকটিমের মেডিকেল টেস্ট সম্পন্ন করা হবে।

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit