মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

আর্মেনিয়ায় গুদামে বিস্ফোরণ, নিহত বেড়ে ১৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আর্মেনিয়ার একটি শপিংমলে আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহত বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। রোববার (১৪ আগস্ট) রাজধানী ইয়েরেভানের এ ঘটনায় মার্কেট ভবনটির একটি অংশ ধসে পড়ে এবং আরও অন্তত ৬২ জন আহত হন।

মঙ্গলবার আর্মেনিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে পাঁচ জন নিহত হওয়ার কথা জানা গেলেও পরে উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে আরও মৃতদেহ উদ্ধার করেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের পর গণমাধ্যমে আসা ভিডিও ফুটেজে একটি ভবনের ওপর দিয়ে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতরে জীবিত কেউ আছে কিনা খোঁজ করতে গিয়ে আরও মৃতদেহের সন্ধান পায়। আশেপাশে থাকা লোকজন আহতদের দ্রুত হাসপাতালে নিতে সাহায্য করেন।

আতশবাজির ওই গুদামটিতে দুটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছিল বলে জানায় জরুরি মন্ত্রণালয়।

আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে ওই গুদামে কী কারণে এই বিস্ফোরণ ঘটল, সে বিষয়ে এখনও পরিষ্কার হওয়া যায়নি। সূত্র- রয়টার্স।

কিউএনবি/অনিমা/১৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit