বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

জয়পুরহাটে জাতীয় শোক দিবস পালিত

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৬১ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হযেছে।দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৫ আগস্ট) সকাল ৭টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পরিষদ, পৌরসভাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমুহ।

পরে বেলা ১১টায় জেলা প্রশাসকের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী বক্তব্যদেন জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ সময় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সহ-সভাপতি এ্যাডঃ মোমিন আহমেদ চৌধুরী (জিপি), এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি), গোলাম হাক্কানী সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/ ১৫.০৮.২০২২/দুপুর ২.৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit