শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

চাষীর স্মরণে সম্রাট ও আলিশা প্রধান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৩১৩ Time View

বিনোদন ডেস্ক : বাংলাদেশের বরেণ্য চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামের পরিচালনায় ‘ভুল যদি হয়’ সিনেমাতে অভিনয় করেছিলেন নায়করাজ রাজ্জাকের ছোট ছেলে চিত্রনায়ক খালিদ হোসেন সম্রাট ও চিত্রনায়িকা আলিশা প্রধান। এই সিনেমার ডাবিংয়ের সময় পর্যন্ত চাষী নজরুল ইসলাম বেঁচে ছিলেন। ২০১৫ সালের ১১ জানুয়ারি তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুর পর এটিএন বাংলা সিনেমাটি মুক্তি দেয়। বাংলাদেশের সিনেমাপ্রেমীরা বরেণ্য চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলামকে শ্রদ্ধার সঙ্গেই সবসময় স্মরণ করেন। এই প্রজন্মের অভিনয়শিল্পী খালিদ হোসেন সম্রাট ও আলিশা প্রধান তাকে শ্রদ্ধার সঙ্গেই মনে রেখেছেন। কারণ বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের সিনেমা ‘ওরা ১১ জন’-এর পরিচালক তিনি। পরে বহু দর্শকপ্রিয় সিনেমা তিনি নির্মাণ করে এই দেশের চলচ্চিত্রকে, সংস্কৃতি অঙ্গনকে সমৃদ্ধি করেছেন।

চাষী নজরুল ইসলাম পরিচালিত উল্লেখ্যযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘সংগ্রাম’, ‘ভালো মানুষ’, ‘দেবদাস’,‘ চন্দ্রমুখী’,‘ হাঙ্গর নদী গ্রেনেড’,‘ শুভদা’,‘ শিল্পী’, ‘হাছন রাজা’, ‘মেঘের পরে মেঘ’,‘ শাস্তি’,‘ সুভা’, ‘দেবদাস’ (বাংলাদেশের প্রথম রঙিন সংস্করণ)।

কিউএনবি/অনিমা/ ১৫.০৮.২০২২/সকাল ১০.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit