শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সালমান রুশদির পর এবার জে কে রাউলিংকে হত্যার হুমকি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৮৯ Time View

ডেস্কনিউজঃ সম্প্রতি ঔপন্যাসিক সালমান রুশদির উপর হামলার পর নিন্দা জানিয়ে টুইট করেন হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রাউলিং। টুইটারে তাঁর টুইট এর নিচে একজন মন্তব্য করেন ‘দুঃচিন্তা করবেন না, এরপর আপনার পালা’।

এমন মন্তব্য দ্বারা তাকে হত্যার সামিল বলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে স্কটল্যান্ড পুলিশ। স্কটল্যান্ড পুলিশের একজন মুখপাত্র গণমাধ্যমকে জানান, ‘‘অনলাইনে হুমকির একটি অভিযোগ আমরা পেয়েছি বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, রুশদির উপর হামলার পর রাউলিং “এ খবর শোনার পর তিনি ‘খুবই অসুস্থ’ বোধ করছেন। তিনি (রুশদি) ‘সুস্থ হয়ে উঠবেন’ লিখে টুইট করেন।

তাঁর এই পোস্টের নিচে একজন লিখেন, ‘‘দুঃশ্চিন্তা করবেন না এরপর আপনার পালা।” বিষয়টি রাউলিং এর নজরে আসে। তিনি স্ক্রিনশর্ট টি শেয়ার করে করেন।

শুক্রবার (১২ আগস্ট) নিউ ইয়র্কের শাটাকোয়া ইনস্টিটিউটে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সালমান রুশদি। তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টার অস্ত্রোপচার শেষে চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে রেখেছিলেন। এখন সুস্থ হয়ে উঠছেন। এজেন্ট অ্যান্ড্রু উইলি গণমাধ্যমকে বলেন, লেখকের ভেন্টিলেটর খুলে নেওয়া হয়েছে এবং তিনি কথা বলতে পারছেন।

কিউএনবি/ বিপুল/ ১৪.০৮.২০২২/ রাত ১১.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit