সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

ভর্তি পরীক্ষায় প্রক্সি : গ্রেপ্তারকৃত আকতারুল কারাগারে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : গুচ্ছ ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত আসামি মো. আকতারুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  রবিবার (১৪ আগস্ট) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদার আদালত এ আদেশ দেন। একইসঙ্গে রিমান্ড শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেন আদালত। আজ আসামিকে আদালতে হাজির করা হয়।

মামলার রহস্য উদঘাটন ও সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. নাহিদুল ইসলাম। এরপর আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে এ রিমান্ড শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেন। এর আগে গতকাল শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রইছ উদদীন বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলার আসামিরা হলেন, মূলহোতা মো. রাব্বি, প্রক্সি দিতে আসা শিক্ষার্থী মো. আকতারুল ইসলাম ও মূল শিক্ষার্থী সিজান মাহফুজ।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৩ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই করার জন্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মহিউদ্দিনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। এ কমিটি বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের একটি কক্ষের পরীক্ষায় অংশগ্রহণকারী পরিক্ষার্থীদের প্রবেশপত্রসহ অন্যান্য কাগজপত্র যাচাই করছিলেন।

এ সময় আকতারুল ইসলাম নামে এক পরীক্ষার্থীর প্রবেশপত্র ও সংযুক্ত ছবির সাথে তার চেহারার মিল না থাকার বিষয়টি পরিলক্ষিত হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, পলাতক আসামি সিজান মাহফুজ ও মূলহোতা রাব্বির পরামর্শ, প্ররোচনা ও সহযোগিতায় এক লাখ ৪০ হাজার টাকার চুক্তিতে সে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit