রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৬৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ, নরসিংদী : নরসিংদীতে একটি রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বটতলা এলাকার ওই রেলক্রসিং থেকে তাঁর লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।এর আগে বেলা ১১টার দিকে ওই রেলক্রসিং পার হওয়ার সময় চট্টগ্রামগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই নারী। এ সময় অসাবধানতাবশত হেঁটে রেলক্রসিং পার হচ্ছিলেন তিনি।নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাঁর আনুমানিক বয়স ৫৫ বছরের কাছাকাছি বলে ধারণা করা হচ্ছে। তাঁর পড়নে ছিল হালকা নীল রংয়ের ম্যাক্সি ও সেলোয়ার। নিহত নারীর পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে বটতলা রেলক্রসিং অতিক্রমের সময় ওই নারী ট্রেনে কাটা পড়েন। এ সময় ওই নারী অসতর্কভাবে হেঁটে রেলক্রসিং পার হচ্ছিলেন। এই দুর্ঘটনায় তাঁর শরীরের বুক বরাবর দ্বিখণ্ডিত হয়ে যায়। এছাড়াও তাঁর এক পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং আরেক পা থেঁতলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।

পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা এসে তাঁর আঙ্গুলে ছাপ নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, হেঁটে রেলক্রসিং পার হওয়ার সময় কর্ণফুলি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছি আমরা। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমাা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit