বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

‘দেশে লোড শেডিং থাকবে না আগামী মাস থেকে’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : আগামী মাস থেকে দেশে লোড শেডিং থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জ্বালানি তেলের দামও সমন্বয় করা হবে বলে জানিয়েছেন তিনি। রবিবার (১৪ আগস্ট) রাজধানীর বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টাস বাংলাদেশের আয়োজনে ‘বঙ্গবন্ধুর জ্বালানি দর্শন ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা অস্থির বিশ্ব বাজার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ইউক্রেন যুদ্ধের কারণে সাময়িক সংকট তৈরি হয়েছে। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় ৮ হাজার কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে। সেজন্য আমরা দাম সমন্বয় করেছি কেবলমাত্র, তেলের দাম বাড়াইনি। ’তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। এ সরকার জনগণকে ভোগান্তিতে ফেলবে না। যে পরিস্থিতি যাচ্ছে তাতে আমাদের নিয়মিত সমন্বয় করতে হবে। ’

তিনি বলেন, ‘বর্তমান যে পরিস্থিতি সেটি বিশ্ব পরিস্থিতি। ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব এ সংকটে পড়েছে। আমরা তার বাইরে নয়। বর্তমান গ্যাস সংকটের যে ঘাটতি সেটি অর্থনৈতিক উন্নয়নের কারণে। আমাদের দেশে গত ১০ বছরে ব্যাপকহারে শিল্পায়ন হয়েছে। সেখানে ব্যাপকহারে গ্যাসের চাহিদা তৈরি হয়েছে। মূলত গ্যাসের চাহিদা ও সরবরাহের বিরাট গ্যাপ তৈরি হয়েছে। ’ 

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit