বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক র‌্যাঙ্কিংয়ে আরও নিচে নামল ব্রাজিল, আর্জেন্টিনা কততে? প্রথমবারের মতো পাকিস্তান সফরে ভ্যাটিকান সিটির শীর্ষ কূটনীতিক বিশ্বসেরা ২% গবেষকের তালিকায় রাবির ১৬, রুয়েটের ১৫ গবেষক বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে গুরুত্বারোপ বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ

অবৈধ ক্লিনিক বন্ধ ও সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম সাজেদুল ইসলাম(সাগর)
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৯৫ Time View

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম সাজেদুল ইসলাম(সাগর) : পেশাগত দায়িত্ব পালনের সময় একটি ক্লিনিকে ইনডেপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক হাসান মিসবাহ ও সাজু মিয়াকে আটক করে মারধরের ঘটনার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে মানববন্ধন সমাবেশ হয়েছে। রোববার সকাল ১১ টায় নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ-বিরামপুর সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, সাংবাদিক সংগঠন, নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। সমাবশে বক্তারা রাজধানীর কামরাঙ্গীচরের এসপিএ রিভার সাইড মেডিকেল সেন্টারে অনিয়মের সংবাদ সংগ্রহের সময় এই দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের দুই ঘণ্টা আটকে রেখে মারধরের সঙ্গে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। সমাবেশে উপস্থিত সাংবাদিকরা বলেন, সাংবাদিকের সুরক্ষার সঙ্গে সাংঘর্ষিক সব আইন বাতিল করতে হবে। সমাবেশে প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইনেরও সমালোচনা করা হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন প্রধান বলেন, আমরা জেনেছি অনুমোদন না থাকায় ইতিমধ্যে ওই ক্লিনিককে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন ওই ক্লিনিকের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভুয়া চিকিৎসকের অভিযোগ আমলে নিয়ে তদন্ত করতে হবে। এছাড়া হামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত পুলিশের এসআই মিলন হোসেনকে সাময়িক বহিষ্কার করলেই হবে না, বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে তাকে স্থায়ী ভাবে চুড়ান্ত বহিষ্কার করতে হবে।

মানববন্ধন ও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেস ক্লাবের সাধরণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন, দৈনিক ইত্তেফাক প্রত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ সুলতান মাহমুদ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সাংবাদিক জুলহাজুল কবির, প্রভাষক মোখলেছুর রহমান, জাহাঙ্গীর আলম, মাহাবুবুর রহমান তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ নিউজ এর প্রকাশক ও সম্পাদক মোঃ ইকরামুল হক, সাপ্তাহিক জয় ভিশনের প্রতিনিধি গোলাম রব্বানী, দৈনিক দেশ বার্তার প্রতিনিধি মোঃ অলিউর রহমান মিরাজ দৈনিক গণকন্ঠ প্রত্রিকার প্রতিনিধি মোঃ আবদুল মতিন ও ডেইলি সান পত্রিকার প্রতিনিধি মোঃ রোকানুজ্জামান রোকন ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোঃ ইয়ামিন সরকার, রাজু সহ সকল গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit