শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

জেসুসের জোড়া গোলে জয়ের ধারায় আর্সেনাল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৫২ Time View

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই আলো ছড়ালেন গ্যাব্রিয়েল জেসুস। নিজে করেছেন দুই গোল, সতীর্থকে দিয়ে করিয়েছেন এক গোল। তার দলও পেয়েছে দারুণ জয়। প্রথমার্ধে আর্সেনাল দুই গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালায় লেস্টার।

এ অর্ধে দুই দল সমানে সমান হলেও শেষ পর্যন্ত দারুণ জয় পায় গানাররা। শনিবার এমিরেটস স্টেডিয়ামে লেস্টার সিটিকে ৪-২ গোলে হারিয়েছে আর্সেনাল। জোড়া গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। লিগের প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল মিকেল আরতেতার দল। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আর্সেনাল। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে লেস্টার সিটি।  

ম্যাচের ২৩ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের দুর্দান্ত গোলে এগিয়ে যায় আর্সেনাল। মার্তিনেল্লি ও জাকা বল দেয়া নেয়া করে বল ঠেলে দেন জেসুসের পায়ে। সামনে ছিল লেস্টারের পাঁচ ডিফেন্ডার। বক্সের কোণা থেকে পাঁচ ডিফেন্ডারের মাথার উপর দিয়ে দুরের পোস্টে বল জালে জড়ায়। লাফিয়েও বলের নাগাল পায়নি লেস্টারের গোলকিপার।

৩৫ মিনিটে জোড়া গোল পূরণ করেন জেসুস।   জাকার খানিকটা বাঁকানো কর্নার মার্তিনেল্লির মাথা ছুঁয়ে দূরের পোস্টে গেলে হেডে গোল করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ৫৩ মিনিটে নিজেদের জালেই বল পাঠিয়ে লেস্টারকে এক গোল উপহার দেন আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা। লেস্টারের অর্ধ থেকে আসা লম্বা পাস জাস্টিন ফ্লিক হেডে বাড়িয়ে দিলে ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজেদের জালেই পাঠান সালিবা।

অবশ্য দুই মিনিট বাদেই আর্সেনাল শিবিরে স্বস্তি ফেরান গ্রানিত জাকা। সাকার বিপদজনক ক্রস আগুয়ান গোলকিপার ওয়ার্ড গ্লাভসে রাখতে না পারায় বল চলে যায় জেসুসের পায়ে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বাড়িয়ে দেন জাকার উদ্দেশ্যে, বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেন জাকা।

জেমস ম্যাডিসনের গোলে ৭৪ মিনিটে ব্যবধান ৩-২ করে ফেলে লেস্টার সিটি। বক্সের ডান প্রান্তের কোনাকুনি গতির শটে বল জালে পাঠান ইংলিশ এই মিডফিল্ডার। পরের মিনিটেই গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে লেস্টারকে ম্যাচ থেকে ছিটকে দিয়ে ৪-২ করে ফেলে আর্সেনাল। জেসুসের পাসে বক্সের বাইরে থেকে নিচু শটে লক্ষ্যভেদ করেন মার্তিনেল্লি। বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি লেস্টার। ফলে টানা দ্বিতীয় জয় তুলে নেয় আর্সেনাল।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit