শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আফগানিস্তানে ফাঁকা গুলিতে নারীদের মিছিল ছত্রভঙ্গ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানীতে শনিবার নারী বিক্ষোভকারীদের একটি মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে তালেবান বাহিনীর সদস্যরা। এ সময় ফাঁকা গুলি ছোড়া হয়। মিছিলকারীদের পেটানো হয় বলেও অভিযোগ করা হয়েছে। প্রায় ৪০ জন নারী ‘রুটি, কাজ এবং স্বাধীনতা’র স্লোগান নিয়ে মিছিল করে কাবুলে শিক্ষা মন্ত্রণালয় ভবনের সামনে এসে হাজির হয়।

পরে তাদের ছত্রভঙ্গ করে দিতে ফাঁকা গুলি ছোড়া হয়। পাশের দোকানপাটে আশ্রয় নেওয়া কয়েকজন নারীকে ধাওয়া করে রাইফেলের বাঁট দিয়ে আঘাত করা হয়। মিছিলকারী নারীদের হাতে ‘আগস্ট ১৫ কালো দিবস’ সংবলিত ব্যানার ছিল বলেও জানা গেছে। মূলত চাকরিবাকরি ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অধিকারের দাবি নিয়ে রাজপথে হাজির হয়েছিল তারা। বিক্ষোভকারীদের মুখে এ সময় শোনা যায়, ‘সুবিচার, সুবিচার’ ধ্বনি। মিছিলকারী নারীদের অনেকেই এ সময় নিজেদের চেহারা ঢাকেনি বলেও উঠে এসেছে গণমাধ্যমের প্রতিবেদনে।

আফগান যোদ্ধাদের মারধরের শিকার হয়েছে সংবাদ সংগ্রহে উপস্থিত সাংবাদিকদের একাংশও। মার্কিনসহ বিদেশি সেনাদের প্রত্যাহারের সুযোগে গত বছরের ১৫ আগস্ট আবার কাবুলের ক্ষমতা দখল করে তালেবান বাহিনী। কট্টরপন্থী তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসার পর থেকে নারীদের বিষয়ে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ের বাইরে শিক্ষার সুযোগ বঞ্চিত হচ্ছে মেয়েরা। সরকারি চাকরির দরজাও বন্ধ হয়ে গেছে দেশটির বহু নারীর জন্য।

সূত্র : এএফপি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit