বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

জাতীয় শোক দিবস উপলক্ষে ফুলবাড়ীতে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা।

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৩৯৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদত বার্ষকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে রচনা,চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই আয়োজন করা হয়। এতে রচনা প্রতিযোগিতায় ১২জন ও চিত্রাংকন প্রতিযোগিতায় ১৭জন অংশগ্রহন করেন।

শেষে দুপুর ১টায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্বকার তুলেদেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মোহাম্মদ আলী,ইউপি সদস্য নুর ইসলাম,ইউপি সদস্য মকসেদ আলী,অম্রবাড়ী অদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল আলম,খয়েরবাড়ী দাখিল মাদ্রাসার সুপারেন্টেন্ট এমামুল ইসলাম,খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোষ্ট মোহোন চৌধুরী। এসময় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য,শিক্ষক,জনপ্রতিনিধি ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit