বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

৭ ফুটবলারকে পিএসজির হুমকি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : সাত তারকাকে দল ছাড়ার হুমকি দিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়ের। মাউরো ইকার্দি, আন্দের হেরেরা, লেভিন কুরজাওয়া, ইউলিয়ান ড্রাক্সলার, রাফিনহা, থিলো কের, ইদ্রিজা গেয়েকে প্যারিসের দলটিতে রাখতে আগ্রহী নন তিনি। দলবদলের মৌসুম শেষ হওয়ার আগেই এই সাত ফুটবলারের সঙ্গে সম্পর্ক ছেদ করতে চায় পিএসজি।  তাদের নতুন ক্লাব খুঁজতে বলেও দিয়েছে পিএসজি।

সাত ফুটবলারের রিপ্লেসমেন্ট হিসেবে নতুন ফুটবলারদের দলে ভেড়ানো শুরু করেছে ক্লাবটি। ইতোমধ্যে পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া, ফরাসি স্ট্রাইকার হুগো একিতিকে দলে ভেড়ানো হয়েছে। রক্ষণভাগকে শক্তিশালী করতে লাইপজিগ থেকে ফরাসি রাইটব্যাক নর্দি মুকিয়েলেকে কিনেছে তারা। জানা গেছে, দলবদলের মৌসুম শেষ হওয়ার আগেই আরও কিছু নতুন ফুটবলারকে দলে নিতে চায় ক্লাবটি।  নতুন খেলোয়াড় কিনতে হলে আগে খেলোয়াড় বিক্রি করতে হবে তাদের। তাই ওই সাত ফুটবলারকে নতুন ক্লাব খুঁজে নিতে চাপ দেওয়া হচ্ছে। 

সরাসরি পিএসজি ছাড়ার কথা না বললেও অন্যরকম এক কৌশল অবলম্বন করেছেন পিএসজি কোচ গালতিয়ের ও ক্লাবের ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, এই সাত ফুটবলারকে পিএসজির দ্বিতীয় দলের হয়ে ফ্রান্সের পঞ্চম বিভাগের ফুটবল লিগে খেলানোর হুমকি দেওয়া হয়েছে।  কারণ পিএসজির সঙ্গে তাদের চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। 

তবে এমনটি ঘটলে ক্যারিয়ারের দিকে তাকিয়ে পিএসজি ছাড়তে বাধ্য হবেন তারা। কিছুদিন আগে অবশ্য কোচ গালতিয়ের সরাসরি জানিয়েছিলেন, ২৫ জন ফুটবলারের সঙ্গে কাজ করতে চান না তিনি। স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা কমিয়ে আনতে চান। আর সেই কারণে ওই সাত ফুটবলার ছাঁটাই হতে পারেন। 

তথ্যসূত্র: স্পোর্টস ব্রিফ

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit