শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম

নিজের সিনেমার প্রদর্শনীতে যেতে পারছেন না পাওলি দাম!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৩৫ Time View

বিনোদন ডেস্ক : কলকাতার অভিনেত্রী পাওলি দামের আসন্ন চলচ্চিত্র ‘ছাদ’ প্রদর্শিত হতে চলেছে দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব টরন্টো চলচ্চিত্র উৎসবে। এর আগে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।  তবে নিজের সিনেমা দেখতে সেখানে উপস্থিত হতে পারছেন না এই ভারতীয় অভিনেত্রী!

আটপৌরে বাঙালি মেয়ের জীবনকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ইন্দ্রাণী চক্রবর্তী। এতে পাওলির সঙ্গে আরও অভিনয় করতে দেখা যাবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও রাজনন্দিনী পালকে। সিনেমাটিতে পাওলি দামকে একজন লেখিকা এবং শিক্ষক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। পুরুষতান্ত্রিক সমাজের জাঁতাকলে প্রায়ই দম বন্ধ হয়ে আসে স্বাধীনচেতা নারী মিত্রার (পাওলি দাম) । সেই জাঁতাকল থেকে মুক্তির একটি স্বস্তির জায়গা তাঁর বাড়ির ‘ছাদ’। এমনই ভিন্নধর্মী একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি।

সিনেমাটির প্রদর্শনীর ব্যাপারে পাওলি দাম বলেন, আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু ভিসার সমস্যার জন্য যাওয়ার সুযোগ হলো না। তবে আমি খুব খুশি। ছাদ আমার খুব প্রিয় একটি জায়গা। তিনি আরও বলেন, লকডাউনে উত্তর কলকাতায় শুটিং হওয়া এই সিনেমাটির সঙ্গে জড়িয়ে আছে আমার নানা আবেগ, স্মৃতি। সিনেমাটি সকলের ভালো লাগবে আশা করি। উল্লেখ্য, আজ ১৩ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে ‘ছাদ’। বিভিন্ন দেশের দর্শকের জন্য ইংরেজি সাব টাইটেলে দেখানো হবে পাওলির এই সিনেমাটি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit