বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শতাধিক মিসাইল-ড্রোন দিয়ে মার্কিন-ইসরায়েলি টার্গেটে ইরানের তাণ্ডব নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করলেন ফখর জামান ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁর পোরশায় স্বামীর হাতে স্ত্রী খুন স্কালোনি / ১০০০ গোল মেসির জন্য সময়ের ব্যাপার মাত্র, তার বিশ্বকাপে খেলা হবে সৌভাগ্যের ‘ইরান যুদ্ধের কারণে চরম দারিদ্র্যের কবলে পড়তে পারে উপসাগরীয় অঞ্চলের ৪০ লাখ মানুষ’ বিদেশিদের জন্য ভিসার মেয়াদ বাড়াল ফিলিপাইন দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে আবারো প্রশাসনের অভিযান বিদেশ থেকে এসে বাসন মাজছেন প্রিয়াংকা? পুনম কি অন্তঃসত্ত্বা, ছবি ঘিরে জল্পনা তুঙ্গে

অবশেষে সেই ফেসবুক পোস্ট মুছলেন সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : বাজি ধরার প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে করা ১০ কোটি টাকার চুক্তি শেষতক বাতিল করেছেন সাকিব আল হাসান। 

মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কড়া হুশিয়ারিতে চুক্তি বাতিলে বাধ্য হয়েছেন সাকিব।

চুক্তি বাতিলের ঘোষণার পরও সাকিবের ফেসবুকে ঠিকই দেখা যাচ্ছিল বেটউইনারের শুভেচ্ছা দূত হিসেবে করা পোস্টটি। গত ২ আগস্ট সেই পোস্টটি দিয়েছিলেন সাকিব।  যা নিয়ে বেশ কয়েকদিন ধরে তোলপাড় বাংলাদেশের ক্রিকেট। 

এদিকে সমালোচনার মধ্যে শুক্রবার ভোররাতে দেশে ফিরেছেন সাকিব।  আর দেশের মাটিতে পা রাখার কিছু পরেই বির্তকিত সেই ফেসবুক পোস্ট মুছে দিয়েছেন তিনি।

সাকিবের নিজের অফিসিয়াল পেজে সেই পোস্টটি আর দেখা যাচ্ছে না।

 

চুক্তি থেকে সরে আসার পর পোস্ট মুছে দিলেও বির্তক পিছু ছাড়ছে না সাকিবের।  দেশের ক্রিকেটপ্রেমীসহ বিশ্লেষকদের মতে, বারবার বিতর্কিত কাণ্ড ঘটিয়েও শাস্তি না পাওয়ায় বেপরোয়া হয়ে উঠেছেন সাকিব।  এর দায় বিসিবির ওপরও বর্তায় বলে মনে করেন তারা।

বাংলাদেশের আইনে যেকোনো ধরনের বাজি, জুয়া নিষিদ্ধ। দেশের আইন যেখানে এমন, সেখানে দেশের একজন শীর্ষ ও অভিজ্ঞ ক্রিকেটার কীভাবে একটি বেটিং প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হলেন, সেটি নিয়ে প্রশ্ন সবার।

সাকিবের শাস্তি হওয়া উচিত বলে মনে করছেন অনেক।  কিন্তু শাস্তির বদলে হয়তো সাকিবকে টি-টোয়েন্টি দলেরও নেতৃত্ব দিতে যাচ্ছে বোর্ড।

শাস্তি না দিলেও এমন কাণ্ডের জন্য সাকিবকে জবাবদিহিতা করতে হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

নাজমুল হাসান পাপন বলেছেন, দেশে ফিরেই আজ বিসিবিতে দেখা করতে হবে সাকিবকে।  সে সময় জুয়াড়ি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কেন করেছেন, তার ব্যাখা জানতে চাইবেন তিনি।

সাকিব অবশ্য সে জবাব দেওয়ার আগেই এক ধাপ এগিয়ে রাখলেন নিজেকে। আজ দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসার কথা আছে তার। এর আগেই এই পোস্ট মুছলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
 

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit