শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

ব্যালন ডি’অরের তালিকায় নেই মেসি, আছেন রোনালদো

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১৪০ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় নেই রেকর্ড সাতবার পুরস্কার জেতা লিওনেল মেসির। নেই তার বন্ধু ও সতীর্থ নেইমারও। বর্ষসেরা ফুটবলারের লড়াইয়ে আছেন করিম বেনজেমা, রবের্ত লেভানদোভস্কি ও পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

বাংলাদেশ সময় শুক্রবার রাত পৌনে ১২টায় সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ‘ফ্রান্স ফুটবল’ ম্যাগাজিন। 

গতবারের বিজয়ী মেসি ২০০৫ সালের পর এই প্রথম ৩০ জনের তালিকায় জায়গা পেলেন না। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দিয়ে ২০২১-২২ মৌসুমে নিজের ছায়া হয়েই ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৩৪ ম্যাচে গোল করতে পারেন স্রেফ ১১টি। সবকিছুর মিশেলেই রেকর্ড সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসি এবার নেই এই সংক্ষিপ্ত তালিকায়।

সংক্ষিপ্ত তালিকায় নেই মেসির পিএসজি সতীর্থ নেইমারও। ব্রাজিলিয়ান এই তারকা সবশেষ মৌসুমে চোটের কারণে খেলতে পারেননি একটা বড় সময়। তবে তালিকায় স্থান পেয়েছেন পিএসজির আরেক তারকা ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

গেল মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ পারফর্ম করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রিমিয়ার লিগে হয়েছিলেন দলের সর্বোচ্চ গোলদাতা। যদিও তার দল ইউনাইটেড তার এমন পারফর্ম্যান্সকে কাজে লাগাতে পারেনি মোটেও, লিগে ষষ্ঠ হয়ে নেমে গেছে ইউরোপা লিগে। তবে ব্যক্তিগত পারফর্ম্যান্সের জোরে রোনালদো টিকে গেছেন এই তালিকায়। 

এছাড়া করিম বেনজেমা গেল মৌসুমে আগুনে পারফর্ম্যান্সে আছেন এই তালিকায়। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে ৪৪ গোল করে দলকে জিতিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। সে কারণে তাকেই এই পুরস্কারের সবচেয়ে বড় দাবিদার ধরা হচ্ছে।

এই তালিকা রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া, মিডফিল্ডার লুকা মদ্রিচ, ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে, লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহও জায়গা পেয়েছেন।

নারী ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকাও শুক্রবারেই প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। ২০ জনের এই তালিকায় আছেন লিওঁর আদা হেগারবার্গ, যিনি ২০১৮ সালের প্রথম পুরস্কারটি জিতেছিলেন। আছেন গেল মৌসুমের শিরোপাজয়ী অ্যালেক্সিয়া পুতেয়াসও। গেল মাসে ইংল্যান্ডকে ইউরো জেতানো বেথ মিডও আছেন এই তালিকায়।

ব্যালন ডি’অরের জন্য আগে পুরো বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হলেও গত মার্চে নিয়মে পরিবর্তন আনা হয়। এই বছর থেকে বিবেচনা করা হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের পুরো একটি মৌসুমের সময়কে (আগস্ট-জুলাই)।

আগামী ১৭ অক্টোবর প্যারিসে সেরা ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার।

২০২২ ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা:

থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), রাফায়েল লেয়াও (এসি মিলান), ক্রিস্তোফা এনকুনকু (লাইপজিগ), মোহামেদ সালাহ (লিভারপুল), জসুয়া কিমিখ (বায়ার্ন মিউনিখ), ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি), লুইস দিয়াস (লিভারপুল), রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ/বার্সেলোনা), রিয়াদ মাহরেজ (ম্যানচেস্টার সিটি), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), সন হিউং মিন (টটেনহ্যাম হটস্পার), ফাবিনিয়ো (লিভারপুল), করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), মাইক মিয়াঁ (এসি মিলান), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), দারউইন নুনেস (বেনফিকা/ লিভারপুল), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি) সাদিও মানে (লিভারপুল/বায়ার্ন মিউনিখ), সেবাস্তিয়ান হলার (বরুশিয়া ডর্টমুন্ড), ক্রিস্তিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড), আন্টোনিও রুডিগার (চেলসি/রিয়াল মাদ্রিদ), কেভিন ডে ব্রুইনে (ম্যানচেস্টার সিটি), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), আর্লিং হলান্ড (বরুশিয়া ডর্টমুন্ড/ম্যানচেস্টার সিটি), দুসান ভ্লাহোভিচ (ইউভেন্তুস), জোয়াও কানসেলো (ম্যানচেস্টার সিটি), কিলিয়ান এমবাপে (পিএসজি), ভার্জিল ভন ডাইক (লিভারপুল)

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit