সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

দুই মৃত্যু নিয়ে শনাক্ত ২১৮

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : দেশে গত একদিনে কোভিডে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। শনাক্ত হয়েছেন ২১৮ জন। গতকাল শনাক্ত ছিল ২১৪ জন। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৮৫ নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৭৫ শতাংশ।

শুক্রবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজকের দুজন নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১২ জনের এবং মোট শনাক্ত হলেন ২০ লাখ ৮ হাজার ৫০০ জন।

এ দিন সুস্থ হয়েছেন ৩৫০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫০ হাজার ৩৮৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪ হাজার ৫৮৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৫৮৫টি। এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৬৮ হাজার ৬৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ৪ দশমিক ৭৫ শতাংশসহ এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৯ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১১ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৬ শতাংশ।

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit