বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

রাতেই ফিরছেন সাকিব, বৈঠক শনিবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : অবশেষে জট খুলেছে সাকিব আল হাসানকে ঘিরে তৈরি হওয়া সমস্যার। বিসিবির চাপে পড়ে শেষ পর্যন্ত বেট উইনার নিউজের সঙ্গে বিতর্কিত চুক্তি বাতিল করেছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। যার ফলে উড়ে গেছে সব আশঙ্কার কালো মেঘ।

গত ২ আগস্ট জুয়াড়ি প্রতিষ্ঠান বেট উইনারের অঙ্গ সাইট বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি করেন সাকিব, যা দেশের ও বিসিবির আইনের সঙ্গে সাংঘর্ষিক।

এ নিয়ে অনেক বিতর্কের পর বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বল সাকিবের কোর্টে পাঠিয়ে দিয়েছিলেন। ক্রিকেট নাকি বেট উইনার নিউজ- যে কোনো একটা বেঁছে নিতে হবে সাকিবকে। বিসিবির এমন কঠোর অবস্থান দেখে শেষমেশ চুক্তি বাতিল করেন সাকিব।

এ বিষয়ে সাকিবের লিখিত চিঠি পাওয়ার কথা জানিয়ে বিসিবি সভাপতি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি শুনলাম চিঠি দিয়েছে। আমি এখনও পড়িনি। ও আমাদের সব নিয়ম-শর্ত মানতে রাজি।’ 

এছাড়া বেট উইনারের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে হবে সাকিবকে। এমনকি চুক্তির বিষয়ে ফেসবুকে দেয়া পোস্টও সরিয়ে ফেলতে হবে।

বিসিবি সভাপতি সামনা সামনি বসে এই চুক্তির ব্যাখ্যা জানতে চাইবেন সাকিবের কাছে। যুক্তরাষ্ট্র থেকে আজই (শুক্রবার) দেশে ফেরার কথা তার। এদিন রাতে ঢাকায় পৌঁছবেন বাঁহাতি এই অলরাউন্ডার। পরদিনই তার সঙ্গে আলোচনায় বসতে চান বিসিবি সভাপতি।

পাপন বলেছেন, ‘সাকিব ১২ তারিখ রাতে দেশে ফিরবে। ১৩ তারিখ সকালে আমি ওর সঙ্গে বসব। সব জেনেশুনে ও কেন এমন একটা কাজ করল, এর ব্যাখ্যা অবশ্যই ওকে দিতে হবে। টেলিফোনে তো আর এত কথা বলা যায় না। আমি তাই ওর সঙ্গে সামনাসামনি বসে কথা বলার অপেক্ষায় আছি। এরপর যা সিদ্ধান্ত নেয়ার নেব।’

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit