বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

আয়ারল্যান্ডে দ্বিতীয় ম্যাচেও হারল আফগানিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ডাবল লিড নিল স্বাগতিক আয়ারল্যান্ড। বৃহস্পতিবার রাতে বেলফাস্টে সিরিজের দ্বিতীয় ম্যাচে রশিদ-নবির দলকে ৫ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। 

এর আগে প্রথম ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করেছিল আইরিশরা। ফলে সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।

বেলফাস্টে এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে আফগানিস্তান। ব্যাট হাতে আফগান দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও উসমান ঘানি দুজনেই ১ রান করে সাজঘরে ফেরেন। মিডল-অর্ডার ব্যাটাররাও সুবিধা করতে পারেননি এদিন। ফলে ৬৯ রানেই ৫ উইকেট হারায় আফগানরা। এতে দ্রুত গুটিয়ে যাবায় শঙ্কায় পড়ে সফরকারীরা। 

তবে তিন নম্বরে নামা হাসমতুল্লাহ শাহিদির ৪২ বলে ৩৬, আজমতুল্লাহ ওমারজাইয়ের ১১, রশিদ খানের ৯ ও নাভিন উল হকের অপরাজিত ১০ রানের সুবাদে ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান করে আফগানিস্তান।

আইরিশদের পক্ষে জশ লিটল, মার্ক অ্যাডায়ের, কার্টিস ক্যাম্ফার ও গ্যারেথ ডেলানি ২টি করে উইকেট নেন।

১২৩ রানের সহজ টার্গেট স্পর্শ করতে শুরুতে উইকেট হারালেও অধিনায়ক অ্যান্ডি বালবির্নি ও লরকান টাকার মিলে দ্বিতীয় উইকেটে ৬৫ রানের জুটি গড়ে আয়ারল্যান্ডকে জয়ের পথ দেখান। 

তবে দলীয় ১১০ রানের মধ্যেই বালবির্নি, টাকারসহ ৪টি উইকেট হারিয়ে কিছুটা ধাক্কা খেলেও জয় পেতে সমস্যা হয়নি আয়ারল্যান্ডের। এক ওভার বাকি রেখেই জয়ের স্বাদ নেয় আইরিশরা। 

অধিনায়ক অ্যান্ডি বালবির্নি ৩৬ বলে ৪৬, লরকান টাকার ২৭ রান করে আউট হন। তবে ১৯ বলে ২৫ রানের অনবদ্য ইনিংস খেলে আয়ারল্যান্ডের জয় নিশ্চিত করেন জর্জ ডকরেল।

নাভিন উল হক, ফজলহক ফারুকি, মুজিব উর রহমান ১টি করে এবং অধিনায়ক মোহাম্মদ নবি ২টি উইকেট নিলেও ২৭ রান দিয়ে উইকেট শূন্য থাকেন দলের তারকা স্পিনার রশিদ খান। আগের ম্যাচেও উইকেটহীন থাকেন এই লেগি।

তবে ১৮ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আইরিশ পেসার জশ লিটল। 

আজ শুক্রবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit