স্পোর্টস ডেসক্ : লা লিগার আর্থিক নিয়মের বেড়াজালে পড়ে বেশ কয়েকজন ফুটবলারকে এখনো নিবন্ধন করাতে পারেনি বার্সেলোনা। সে তালিকায় আছেন ফ্রি ট্রান্সফারে দলে যোগ দেওয়া আন্দ্রেয়াস ক্রিস্টেনসন ও ফ্রাঙ্ক কেসি। লা লিগা শুরুর আগেই যদি এই দু’জনকে বার্সেলোনা নিবন্ধিত করতে না পারে তবে দু’জনই ক্লাব ছাড়তে চান। এমন এক সংবাদ প্রকাশ করেছে ইএসপিএন।
ইএসপিএন আরও জানিয়েছে এই সপ্তাহের মধ্যেই ক্রিস্টেনসেন এবং কেসিকে নিবন্ধন করতে না পারে তবে তারা তাদের এজেন্টদের সঙ্গে কথা বলে সমাধান খুঁজবেন। এবং মাস শেষ হওয়ার আগেই ক্লাব খুঁজতে বার্সা ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন। আগামী ৩১ আগস্ট বন্ধ হয়ে যাবে গ্রীষ্মকালীন দলবদল।
কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৫