বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীতে সরকারি কর্মচারীর বিরুদ্ধে ফ্ল্যাট বাড়ি দখল ও হামলার অভিযোগ নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির জালে জব্বার নরসিংদীতে এসআরবির অভিযানে অস্ত্র, গুলি উদ্ধার  এশিয়া কাপ আর্চারিতে দ্বিতীয় সোনা জিতল বাংলাদেশ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের উপস্থিতি  ইরানের সঙ্গে যুদ্ধ করে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হয়েছে: ওবামা

বিএনপির সমাবেশে একাধিক ড্রোন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১৩২ Time View

ডেস্কনিউজঃ ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করছে বিএনপি। আর ওপরে উড়ছে একাধিক ড্রোন। এতে অনেকের মাঝে সন্দেহ আর আতঙ্ক ভর করছে। ড্রোন উড়তে দেখে অনেকেই সমাবেশস্থল ছেড়ে গেছেন। তাদের ধারণা প্রশাসনের পক্ষ থেকে এগুলো ওড়ানো হয়েছে। এর মাধ্যমে নেতাকর্মীদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। অন্যদিকে কেউ কেউ মনে করছেন সমাবেশের ভিডিও ধারণ করে কিছু ইউটিউবার তাদের ভিউ বাড়াচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশের ঠিক ওপরে পল্টন পলওয়েল ও চায়না টাউন মার্কেট বরাবর কয়েকটি ড্রোন উড়তে দেখা যায়। এগুলো নির্দিষ্ট স্থানে স্থির হয়ে আছে। তবে এসব ড্রোনে ক্যামেরা রয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি তারা।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অসহনীয় লোডশেডিং ও দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে বিএনপি এ সমাবেশ আয়োজন করে। বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ২টা থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ হয়।

এ সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আব্দুস সালামসহ অনেকে।

তবে ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম বলেন, সরকারের কোনো সংস্থা হয়ত আকাশে ড্রোন উড়িয়ে সমাবেশে উপস্থিতি দেখছে। কারণ সাধারণ মানুষের ড্রোন উড়ানোর অনুমতি নেই।

এসব ড্রোন নিয়ে অনেকেই মিডিয়ার সঙ্গে কথা বলতে রাজি হননি।

কিউএনবি/বিপুল/১১.০৮.২০২২/ সন্ধ্যা ৭.২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit