বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

শ্রীলঙ্কার মতো দেউলিয়া হওয়া এড়াতে পেরেছি: পাকিস্তানের অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের অর্থনীতিকে সঠিক গতিপথে ফিরিয়ে আনতে দেশটির সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে। এতে দেশটি অর্থনৈতিক পতন এড়াতে সক্ষম হবেন। এই জন্য দেশের জনগণকে একটু কষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গত ২২ জুলাই সপ্তাহান্তে দেশটির আনুষ্ঠানিক বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭৫৪ মিলিয়ন ডলার হ্রাস পেয়ে ৮.৫৭ বিলিয়ন ডলারে নেমে আসে। ফলে আমদানি অর্থ পরিশোধে দেশটি হিমশিম খাচ্ছে।

মার্কিন গণমাধ্যম সিএনবিসি নিউজের সাথে এক সাক্ষাতকারে পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেন, পাকিস্তান শ্রীলঙ্কা হওয়ার পথে কি না তা নিয়ে গুরুতর উদ্বেগের সৃষ্টি হয়েছিল। কিন্তু সৌভাগ্যক্রমে আমরা কিছু উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছি। আমি মনে করি আমরা গুরুতর পরিস্থিতি এড়াতে পেরেছি।

এদিকে দক্ষিণ এশিয়ার দেশটি প্রতিবেশী শ্রীলঙ্কার মতোই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে পড়েছে। তবে, জুলাইয়ে আইএমএফের সঙ্গে চুক্তির পর পাকিস্তান ঋণ খেলাপি ও দেউলিয়া হওয়া থেকে রক্ষা পায়। দেশটি আইএমএফের সঙ্গে স্টাফ লেভেল এগ্রিমেন্টে যায়। ইসলামাবাদ আগামী কয়েক সপ্তাহের মধ্যে আইএমএফ থেকে প্রথম ধাপে ১.১৭ বিলিয়ন ডলার পাবে। সূত্র : সিএনবিসি নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit